1 Thessalonians 2:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা যারা ঈমানদার, তোমাদের সঙ্গে আমাদের ব্যবহার কেমন খাঁটি, ধর্মসম্মত ও নির্দোষ ছিল, তার সাক্ষী তোমরাও আছ আর আল্লাহ্‌ও আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা বিশ্বাস করেছিলে, তাদের মধ্যে আমরা কেমন পবিত্র, ধার্মিক ও নিষ্কলুষ জীবনযাপন করেছি—তোমরা এবং ঈশ্বরও তার সাক্ষী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিশ্বাসী যে তোমরা, তোমাদের কাছে আমরা কেমন সাধু, ধার্ম্মিক ও নির্দ্দোষাচারী ছিলাম, তাহার সাক্ষী তোমরা আছ, ঈশ্বরও আছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের মত বিশ্বাসীদের মধ্যে আমাদের জীবন কত পবিত্র, ন্যায়পরায়ণ ও নির্দোষ ছিল তা তোমরা জান; আর ঈশ্বরও জানেন তা সত্য৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর বিশ্বাসী যে তোমরা, তোমাদের কাছে আমরা কেমন পবিত্রতায়, ধার্মিক ও নির্দোষী ছিলাম, তার সাক্ষী তোমরা আছ, ঈশ্বরও আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিশ্বাসী যে তোমরা, তোমাদের কাছে আমরা কেমন সাধু, ধার্মিক ও নির্দোষাচারী ছিলাম, তাহার সাক্ষী তোমরা আছ, ঈশ্বরও আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যারা বিশ্বাস করেছ, তোমাদের সংগে আমাদের ব্যবহার যে পবিত্র, সৎ ও নিখুঁত ছিল, তার সাক্ষী তোমরাও আছ আর ঈশ্বরও আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের সংগে আমাদের ব্যবহার যে পবিত্র, সৎ ও নিখুঁত ছিল, তার সাক্ষী তোমরাও আছ আর আল্লাহ্‌ও আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যারা খ্রীষ্টভক্ত, তোমাদের প্রতি আমাদের আচরণ কেমন শুদ্ধ, ন্যায্য ও নিখুঁত ছিল, তোমরা এবং স্বয়ং ঈশ্বরও তার সাক্ষী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মত বিশ্বাসীদের মধ্যে আমাদের জীবন কত পবিত্র, ন্যায়পরায়ণ ও নির্দোষ ছিল তা তোমরা জান; আর ঈশ্বরও জানেন তা সত্য৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বিশ্বাসী যে তোমরা, তোমাদের কাছে আমরা কেমন পবিত্র, ধার্মিক ও নির্দোষী ছিলাম, তার সাক্ষী তোমরা আছ, ঈশ্বরও আছেন।