1 Thessalonians 2:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তো জান, পিতা যেমন আপন সন্তানদের প্রতি করেন, তেমনি আমরা তোমাদের প্রত্যেক জনকে উৎসাহ দিতাম,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা জানো, পিতা তাঁর নিজের সন্তানদের প্রতি যেমন আচরণ করেন, আমরাও তোমাদের প্রত্যেকের সঙ্গে তেমনই আচরণ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা ত জান, পিতা যেমন আপন সন্তানদিগকে, তেমনি আমরা তোমাদের প্রত্যেক জনকে আশ্বাস দিতাম, সান্ত্বনা করিতাম, ও দৃঢ়রূপে আদেশ দিতাম,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা জান, পিতা য়েমন তাঁর সন্তানদের সঙ্গে ব্যবহার করেন, আমরাও তেমনি তোমাদের সঙ্গে ব্যবহার করেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা তো জান, পিতা যেমন আপন সন্তানদের তেমনি আমরাও তোমাদের প্রত্যেক জনকে সান্ত্বনা ও পরামর্শ দিতাম,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা ত জান, পিতা যেমন আপন সন্তানদিগকে, তেমনি আমরা তোমাদের প্রত্যেক জনকে আশ্বাস দিতাম, সান্ত্বনা করিতাম, ও দৃঢ়রূপে আদেশ দিতাম,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা জান, বাবা যেমন নিজের সন্তানদের উৎসাহ, সান্ত্বনা ও কঠোরভাবে আদেশ দেন, আমরাও তোমাদের প্রত্যেককে তা-ই দিতাম, যেন ঈশ্বরের লোক হিসাবে তোমরা উপযুক্ত ভাবে চল। ঈশ্বর তাঁর নিজের রাজ্যের ও তাঁর মহিমার ভাগী হবার জন্যই তোমাদের ডাকছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা জান, পিতা যেমন নিজের সন্তানদের উৎসাহ, সান্ত্বনা ও কঠোরভাবে হুকুম দেন, আমরাও তোমাদের প্রত্যেককে তা-ই দিতাম, যেন আল্লাহ্র বান্দা হিসাবে তোমরা উপযুক্ত ভাবে চল। আল্লাহ্ তাঁর নিজের রাজ্যের ও তাঁর মহিমার ভাগী হবার জন্যই তোমাদের ডাকছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা জান, আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে পিতার মত আচরণ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা জান, পিতা যেমন তাঁর সন্তানদের সঙ্গে ব্যবহার করেন, আমরাও তেমনি তোমাদের সঙ্গে ব্যবহার করেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তো জান, পিতা যেমন আপন সন্তানদের তেমনি আমরাও তোমাদের প্রত্যেক জনকে উত্সাহ, ও সান্ত্বনা দিতাম,