1 Thessalonians 2:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সান্ত্বনা দিতাম ও দৃঢ়ভাবে হুকুম দিতাম, যেন তোমরা আল্লাহ্র যোগ্যরূপে চল, যিনি তাঁর নিজের রাজ্যে ও প্রতাপে তোমাদেরকে আহ্বান করছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা তোমাদেরও তেমনই উদ্বুদ্ধ করছি, সান্ত্বনা দিচ্ছি ও প্রেরণা দিচ্ছি যেন ঈশ্বর তাঁর যে রাজ্যে ও মহিমায় তোমাদের আহ্বান করেছেন, তোমরা তার যোগ্য হয়ে জীবনযাপন করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তোমরা ঈশ্বরের যোগ্য রূপে চল, যিনি আপন রাজ্যে ও প্রতাপে তোমাদিগকে আহ্বান করিতেছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা তোমাদের উত্সাহ যুগিয়েছি, তোমাদের আশ্বাস দিয়েছি এবং ঈশ্বরের জন্য য়োগ্য জীবনযাপন করতে অনুপ্রাণিত করেছি, য়ে ঈশ্বর তোমাদেরকে তাঁর রাজ্যে ও মহিমায় প্রবেশ করতে আহ্বান করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ও শক্তভাবে আদেশ দিতাম, যেন তোমরা ঈশ্বরের উপযুক্ত হও, যিনি নিজ রাজ্যে ও মহিমায় তোমাদের আহ্বান করছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তোমরা ঈশ্বরের যোগ্য রূপে চল, যিনি আপন রাজ্যে ও প্রতাপে তোমাদিগকে আহ্বান করিতেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের উৎসাহ ও প্রেরণা দিয়েছি, আদেশ দিয়েছি —ঈশ্বর যেমন চান তেমনভাবে তোমরা জীবন যাপন কর। কারণ তিনি তাঁর রাজ্যের প্রজা এবং গৌরবের অংশীদার হওয়ার জন্য তোমাদের আহ্বান করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা তোমাদের উৎসাহ যুগিয়েছি, তোমাদের আশ্বাস দিয়েছি এবং ঈশ্বরের জন্য যোগ্য জীবনযাপন করতে অনুপ্রাণিত করেছি, যে ঈশ্বর তোমাদের তাঁর রাজ্যে ও মহিমায় প্রবেশ করতে আহ্বান করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ও শক্তভাবে পরামর্শ দিতাম যেন তোমরা ঈশ্বরের আচরণ মেনে চলো, যিনি নিজ রাজ্যে ও মহিমায় তোমাদের আহ্বান করছেন।