1 Thessalonians 2:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এজন্য আমরাও অবিরত আল্লাহ্র শুকরিয়া করছি যে, যখন তোমরা আমাদের কাছ থেকে শুনে আল্লাহ্র কালাম গ্রহণ করেছ তখন তোমরা তা মানুষের কালাম বলে নয়, কিন্তু আল্লাহ্র কালাম বলেই গ্রহণ করেছিলে। আর সত্যিই তা আল্লাহ্র কালাম এবং তোমরা যারা ঈমানদার, তোমাদের মধ্যে সেই কালামই কাজ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরাও এজন্য ঈশ্বরকে অবিরত ধন্যবাদ জানাই যে, আমাদের কাছে শুনে তোমরা যখন ঈশ্বরের বাক্য গ্রহণ করেছিলে, তা মানুষের নয় বরং ঈশ্বরের বলেই গ্রহণ করেছিলে এবং প্রকৃতপক্ষে সে তো ঈশ্বরেরই বাক্য; তোমরা যারা বিশ্বাস করেছ, তোমাদের অন্তরে সেই বাক্য কাজ করে চলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই জন্য আমরাও অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে, আমাদের কাছে ঈশ্বরের বার্ত্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে; তাহা ঈশ্বরের বাক্যই বটে, এবং বিশ্বাসী যে তোমরা, তোমাদের মধ্যে নিজ কার্য্য সাধনও করিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তোমরা ঈশ্বরের য়ে বার্তা আমাদের কাছ থেকে পেয়েছিলে তা মানুষের বার্তা বলে নয় বরং ঈশ্বরের বাক্য বলে গ্রহণ করেছিলে৷ সেই বাক্য সত্য-সত্যই ঈশ্বরের বাক্য ছিল এবং ঐ বার্তায় যাঁরা বিশ্বাসী তাদের সবার মধ্যে তা কাজ করছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কারণে আমরাও সবসময় ঈশ্বরের ধন্যবাদ করছি। আমাদের কাছে ঈশ্বরের পাঠানো বাক্য পেয়ে, তোমরা মনুষ্যদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলে তা গ্রহণ করেছিলে; তা সত্যই ঈশ্বরের বাক্য, এবং তোমরা বিশ্বাসী তোমাদের মধ্যে নিজ কার্য্য সম্পন্ন করছো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই জন্য আমরাও অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে, আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে; তাহা ঈশ্বরের বাক্যই বটে, এবং বিশ্বাসী যে তোমরা, তোমাদের মধ্যে নিজ কার্য সাধনও করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, কারণ ঈশ্বরের বাক্য আমাদের কাছ থেকে শুনে যখন তোমরা বিশ্বাস করেছিলে তখন তোমরা তা মানুষের বলে নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলেই গ্রহণ করেছিলে। আর সত্যিই তা ঈশ্বরেরই বাক্য। তোমরা যারা বিশ্বাস করেছ, তোমাদের অন্তরে সেই বাক্যই কাজ করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা সব সময় আল্লাহ্কে শুকরিয়া জানাচ্ছি, কারণ আল্লাহ্র কালাম আমাদের কাছ থেকে শুনে যখন তোমরা ঈমান এনেছিলে তখন তোমরা তা মানুষের বলে নয়, কিন্তু আল্লাহ্র কালাম বলেই গ্রহণ করেছিলে। আর সত্যিই তা আল্লাহ্রই কালাম। তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের দিলে সেই কালামই কাজ করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা এই জন্য সর্বদা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই যে তোমরা আমাদের মুখে ঐশী বার্তা শুনে তা মানুষের কথা নয় কিন্তু ঈশ্বরের বাক্য বলেই গ্রহণ করেছিল —প্রকৃতপক্ষে তা ঈশ্বরেরই বাক্য। বিশ্বাসী যে তোমরা, তোমাদের অন্তরে তা একন কাজ করে চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তোমরা ঈশ্বরের যে বার্তা আমাদের কাছ থেকে পেয়েছিলে তা মানুষের বার্তা বলে নয় বরং ঈশ্বরের বাক্য বলে গ্রহণ করেছিলে৷ সেই বাক্য সত্য-সত্যই ঈশ্বরের বাক্য ছিল এবং ঐ বার্তায় যাঁরা বিশ্বাসী তাদের সবার মধ্যে তা কাজ করছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কারণে আমরাও সবদিন ঈশ্বরের ধন্যবাদ করছি। আমাদের কাছে ঈশ্বরের পাঠানো বাক্য পেয়ে, তোমরা মানুষদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলে তা গ্রহণ করেছিলে; তা সত্যই ঈশ্বরের বাক্য এবং তোমরা বিশ্বাসী তোমাদের মধ্যে নিজ কার্য্য সম্পন্ন করছো।