1 Thessalonians 2:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ, হে ভাইয়েরা, এহুদিয়ায় মসীহ্ ঈসাতে আল্লাহ্র যেসব মণ্ডলী আছে, তোমরা তাদের অনুকারী হয়েছ; কেননা ওরা ইহুদীদের কাছ থেকে যে রকম দুঃখ পেয়েছে, তোমরাও তোমাদের স্বজাতির লোকদের কাছ থেকে সেই রকম দুঃখ পেয়েছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ভাইবোনেরা, তোমরা খ্রীষ্ট যীশুতে যিহূদিয়ায় ঈশ্বরের মণ্ডলীগুলির অনুকরণ করেছিলে, ইহুদিদের হাতে যেসব মণ্ডলী নির্যাতিত হয়েছিল, তোমরা তাদেরই মতো নিজেদের স্বজাতির হাতে লাঞ্ছনা ভোগ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ, হে ভ্রাতৃগণ, যিহূদিয়ায় খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের যে সকল মণ্ডলী আছে, তোমরা তাহাদের অনুকারী হইয়াছ; কেননা উহারা যিহূদীদের হইতে যে প্রকার দুঃখ পাইয়াছে, তোমরাও তোমাদের স্বজাতীয় লোকদের হইতে সেই প্রকার দুঃখ পাইয়াছ;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রিয় ভাই ও বোনেরা, যিহূদিয়ায় খ্রীষ্ট যীশুতে বিশ্বাসী ঈশ্বরের য়ে সমস্ত মণ্ডলী আছে, তোমাদের অবস্থা তাদেরই মতো৷ যিহূদিয়ার সেই ঈশ্বরের লোকেরা অন্য ইহুদীদের কাছ থেকে য়ে রকম নির্য়াতন ভোগ করেছে, তোমরাও তোমাদের নিজেদের দেশের লোকের কাছ থেকে সেই ধরণের নির্য়াতন ভোগ করেছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ, হে ভাইয়েরা, যিহুদিয়ায় খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের যে সকল মন্ডলী আছে, তোমরা তাদের অনুসরণকারী হয়েছ; কেননা ওরা যিহুদিদের থেকে যে প্রকার দুঃখ পেয়েছে, তোমারও তোমাদের নিজ জাতির লোকদের কাছ থেকে সেই প্রকার দুঃখ পেয়েছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ, হে ভ্রাতৃগণ, যিহূদিয়ায় খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের যে সকল মণ্ডলী আছে, তোমরা তাহাদের অনুকারী হইয়াছ; কেননা উহারা যিহূদীদের হইতে যে প্রকার দুঃখ পাইয়াছে, তোমরাও তোমাদের স্বজাতীয় লোকদের হইতে সেই প্রকার দুঃখ পাইয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, যিহূদিয়া প্রদেশে খ্রীষ্ট যীশুর সংগে যুক্ত ঈশ্বরের যে মণ্ডলীগুলো আছে, তোমাদের অবস্থা তাদের মতই। যিহূদীদের হাতে তারা যে সব দুঃখ-কষ্ট ভোগ করেছে, তোমরাও নিজের দেশের লোকদের হাতে সেই একই রকম দুঃখ-কষ্ট ভোগ করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, এহুদিয়া প্রদেশে মসীহ্ ঈসার সংগে যুক্ত আল্লাহ্র যে জামাতগুলো আছে, তোমাদের অবস্থা তাদের মতই। ইহুদীদের হাতে তারা যে সব দুঃখ-কষ্ট ভোগ করেছে, তোমরাও নিজের দেশের লোকদের হাতে সেই একই রকম দুঃখ-কষ্ট ভোগ করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, খ্রীষ্ট যীশুতে প্রতিষ্ঠিত ঈশ্বরের যেসব মণ্ডলী যিহুদীয়া প্রদেশে রয়েছে তোমরা তাদের অনুসরণ করছ। তারা ইহুদীদের হাতে যেভাবে নির্যাতিত হয়েছে, তোমরাও তোমাদের স্বজাতীয়দের হাতে তেমনই নির্যাতন সহ্য করছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয় ভাই ও বোনেরা, যিহূদিয়ায় খ্রীষ্ট যীশুতে বিশ্বাসী ঈশ্বরের যে সমস্ত মণ্ডলী আছে, তোমাদের অবস্থা তাদেরই মতো৷ যিহূদিয়ার সেই ঈশ্বরের লোকরা অন্য ইহুদীদের কাছ থেকে যে রকম নির্যাতন ভোগ করেছে, তোমরাও তোমাদের নিজেদের দেশের লোকের কাছ থেকে সেই ধরণের নির্যাতন ভোগ করেছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ, হে ভাইয়েরা, যিহুদিয়ায় খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের যে সকল মণ্ডলী আছে, তোমরা তাদের অনুসরণকারী হয়েছ; কারণ ওরা ইহূদিদের থেকে যে প্রকার দুঃখ পেয়েছে, তোমারও তোমাদের নিজ জাতির লোকদের কাছ থেকে সেই প্রকার দুঃখ পেয়েছ;