1 Thessalonians 2:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইহুদীরা প্রভু ঈসাকে এবং নবীদেরকে হত্যা করেছিল, আবার আমাদেরকেও নির্যাতন করেছিল; তারা আল্লাহ্‌কে অসন্তুষ্ট করে এবং তারা সকল মানুষেরও বিরুদ্ধে থাকে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইহুদিরাই তো প্রভু যীশুকে ও ভাববাদীদের হত্যা করেছিল এবং আমাদেরও তাড়িয়ে দিয়েছিল। তারা ঈশ্বরকে অসন্তুষ্ট করে এবং সমস্ত লোকের তারা বিরোধী,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদীরা প্রভু যীশুকে এবং ভাববাদিগণকে বধ করিয়াছিল, আবার আমাদিগকেও তাড়না করিয়াছিল; তাহারা ঈশ্বরের তুষ্টিকর নয়, এবং সকল মনুষ্যের বিপরীত;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদীরা প্রভু যীশুকে এবং ভাববাদীদের হত্যা করেছিল৷ সেই ইহুদীরা আমাদেরও নির্য়াতন করেছে৷ ঈশ্বর তাদের প্রতি খুশী নন, তারা সবারই বিপক্ষে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিহুদীরা প্রভু যীশুকে এবং ভাববাদীদের বধ করেছিল, আবার আমাদেরকে তাড়না করেছিল; তারা ঈশ্বরের সন্তুষ্ট কর নয়, সকল মানুষের বিপরীত;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদীরা প্রভু যীশুকে এবং ভাববাদিগণকে বধ করিয়াছিল, আবার আমাদিগকেও তাড়না করিয়াছিল; তাহারা ঈশ্বরের তুষ্টিকর নয়, এবং সকল মনুষ্যের বিপরীত;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঐ যিহূদীরাই প্রভু যীশুকে ও নবীদের মেরে ফেলেছিল, আর আমাদের উপরও তারা অত্যাচার করেছে। তারা ঈশ্বরকে অসন্তুষ্ট করে, আর সমস্ত মানুষের উপর তাদের শত্রুভাব আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঐ ইহুদীরাই হযরত ঈসাকে ও নবীদের হত্যা করেছিল, আর আমাদের উপরও তারা জুলুম করেছে। তারা আল্লাহ্‌কে অসন্তুষ্ট করে, আর সমস্ত মানুষের উপর তাদের শত্রুভাব আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইহুদীরে প্রভু যীশু ও নবীদের হত্যা করেছে এবং আমাদের উপরও অত্যাচার করেছে। ঈশ্বরকে তারা অসন্তুষ্ট করছে এবং সকল মানুষেরও বিরোধিতা করছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদীরা প্রভু যীশুকে এবং ভাববাদীদের হত্যা করেছিল৷ সেই ইহুদীরা আমাদেরও নির্যাতন করেছে৷ ঈশ্বর তাদের প্রতি খুশী নন, তারা সবারই বিপক্ষে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইহূদিরা প্রভু যীশুকে এবং ভাববাদীদের বধ করেছিল, আবার আমাদেরকে তাড়না করেছিল; তারা ঈশ্বরের সন্তুষ্ট কর নয়, সকল মানুষের বিপরীত;