1 Thessalonians 2:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আমাদেরকে অ-ইহুদীদের নাজাতের জন্য তাদের কাছে কথা বলতে বারণ করছে; এভাবে সতত নিজেদের গুনাহ্‌র পরিমাণ পূর্ণ করছে; কিন্তু পরিশেষে আল্লাহ্‌র গজব সমপূর্ণভাবে তাদের উপর উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন অইহুদিদের কাছে আমরা পরিত্রাণের সুসমাচার প্রচার করতে না পারি, এভাবেই তারা সবসময় তাদের পাপের বোঝা পূর্ণ করে চলেছে। তাদের উপর ঈশ্বরের রোষ অবশেষে নেমে এসেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আমাদিগকে পরজাতীয়দের পরিত্রাণের জন্য তাহাদের কাছে কথা বলিতে বারণ করিতেছে; এইরূপে সতত আপনাদের পাপের পরিমাণ পূর্ণ করিতেছে; কিন্তু তাহাদের নিকটে চূড়ান্ত ক্রোধ উপস্থিত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা অইহুদীদের শিক্ষা দিই য়েন তারা উদ্ধার পেতে পারে; কিন্তু তারা আমাদেরঅইহুদীদের সত্য শিক্ষা দিতে বারণ করেছে৷ সেই ইহুদীরা পূর্বে য়ে পাপ করেছে, তার ওপর আরও পাপ য়োগ করছে; আর তাই ঈশ্বরের ক্রোধ পরিপূর্ণরূপে এবং চূড়ান্তভাবে তাদের ওপর নেমে এসেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা আমাদেরকে অন্য জাতির পরিত্রাণের জন্য তাদের কাছে কথা বলতে বারণ করছে; এইরূপে সবসময় নিজেদের পাপের পরিমাণ পূর্ণ করছে; কিন্তু তাদের নিকটে চূড়ান্ত ক্রোধ উপস্থিত হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আমাদিগকে পরজাতীয়দের পরিত্রাণের জন্য তাহাদের কাছে কথা বলিতে বারণ করিতেছে; এইরূপে সতত আপনাদের পাপের পরিমাণ পূর্ণ করিতেছে; কিন্তু তাহাদের নিকটে চূড়ান্ত ক্রোধ উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আমাদের বাধা দেয় যেন অযিহূদীদের পাপ থেকে উদ্ধারের জন্য তাদের কাছে আমরা কোন কথা বলতে না পারি। এইভাবেই ঐ যিহূদীরা সব সময় পাপের উপর পাপ বোঝাই করছে, আর ঈশ্বরের ক্রোধ সম্পূর্ণভাবে তাদের উপর এসে পড়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আমাদের বাধা দেয় যেন অ-ইহুদীদের নাজাতের জন্য তাদের কাছে আমরা কোন কথা বলতে না পারি। এইভাবেই ঐ ইহুদীরা সব সময় গুনাহের উপর গুনাহ্‌ বোঝাই করছে, আর আল্লাহ্‌র গজব সম্পূর্ণভাবে তাদের উপর এসে পড়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ বিজাতীয়দের কাছে পরিত্রাণের বার্তা প্রচার করতে তারা আমাদের বাধা দিচ্ছে। এইভাবে তারা তাদের পাপের ভরা পূর্ণ করছে এবং পরিণতিতে ঈশ্বরের ক্রোধের দণ্ড তাদের উপর নেমে আসছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা অইহুদীদের শিক্ষা দিই যেন তারা উদ্ধার পেতে পারে; কিন্তু তারা আমাদের অইহুদীদের সত্য শিক্ষা দিতে বারণ করেছে৷ সেই ইহুদীরা পূর্বে যে পাপ করেছে, তার ওপর আরও পাপ যোগ করছে; আর তাই ঈশ্বরের ক্রোধ পরিপূর্ণরূপে এবং চূড়ান্তভাবে তাদের ওপর নেমে এসেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমাদেরকে অইহূদির পরিত্রানের জন্য তাদের কাছে কথা বলতে বারণ করছে; এইরূপে সবদিন নিজেদের পাপের পরিমাণ বাড়িয়ে ঈশ্বরের সীমানায় পৌছিয়েছে; কিন্তু তাদের নিকটে চূড়ান্ত ক্রোধ উপস্থিত হল।