1 Thessalonians 2:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ভাইয়েরা, আমরা হৃদয়ের দিক থেকে না হলেও শারীরিকভাবে তোমাদের কাছ থেকে অল্পকালের জন্য পৃথক হলে পর, অতিশয় আকাঙক্ষা সহকারে তোমাদের মুখ দেখবার জন্য আরও বেশি যত্ন করেছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ভাইবোনেরা, আমরা যখন তোমাদের কাছ থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম (মানসিকভাবে নয়, কিন্তু শারীরিকভাবে), তখন তোমাদের দেখার জন্য আকুল হয়ে সব ধরনের চেষ্টা করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, হে ভ্রাতৃগণ, আমরা অল্পকালের জন্য হৃদয়ে নয়, কেবল প্রত্যক্ষে তোমাদের হইতে বিরহিত হইলে পর অতিশয় আকাঙ্ক্ষা সহকারে তোমাদের মুখ দেখিবার নিমিত্ত আরও অধিক যত্ন করিয়াছিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাই ও বোনেরা, যদিও অল্প কিছুদিন হল আমরা তোমাদের থেকে আলাদা হয়েছি তবুও আমাদের মন তোমাদের দিকে পড়েছিল৷ তোমাদের আর একবার দেখার জন্য আমরা খুব উত্সুক ছিলাম৷ তাই তোমাদের কাছে আসার জন্য কঠোরভাবে চেষ্টা করেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর, হে ভাইয়েরা, আমরা অল্পসময়ের জন্য হৃদয়ে, কেবল নিজ চোখে দেখে তোমাদের থেকে দুরে চলে গেলে পর মহা আকাঙ্খার সঙ্গে তোমাদের মুখ দেখবার জন্য আরও বেশি যত্ন করে ছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, হে ভ্রাতৃগণ, আমরা অল্পকালের জন্য হৃদয়ে নয়, কেবল প্রত্যক্ষে তোমাদের হইতে বিরহিত হইলে পর অতিশয় আকাঙ্ক্ষা সহকারে তোমাদের মুখ দেখিবার নিমিত্ত আরও অধিক যত্ন করিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, মনের দিক থেকে না হলেও দেহের দিক থেকে আমরা অল্প সময়ের জন্য তোমাদের কাছ-ছাড়া হয়েছি। তাই আমরা খুব আগ্রহের সংগে চেষ্টা করেছিলাম যাতে আবার তোমাদের সংগে আমাদের দেখা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, মনের দিক থেকে না হলেও শরীরের দিক থেকে আমরা অল্প সময়ের জন্য তোমাদের কাছ থেকে দূরে আছি। তাই আমরা খুব আগ্রহের সংগে চেষ্টা করেছিলাম যাতে আবার তোমাদের সংগে আমাদের দেখা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, কিছুকালের জন্য আমরা তোমাদের সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, কিন্তু অন্তর থেকে নয়, তাই আবার তোমাদের দেখার জন্য খুবই উৎসুক হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাই ও বোনেরা, যদিও অল্প কিছুদিন হল আমরা তোমাদের থেকে আলাদা হয়েছি তবুও আমাদের মন তোমাদের দিকে পড়েছিল৷ তোমাদের আর একবার দেখার জন্য আমরা খুব উৎসুক ছিলাম৷ তাই তোমাদের কাছে আসার জন্য কঠোরভাবে চেষ্টা করেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর, হে ভাইয়েরা, আমরা অল্প দিনের র জন্য পৃথক হয়েছিলাম, হৃদয় থেকে নয় কিন্তু তোমাদের উপস্থিতি থেকে এবং তোমাদের মুখ দেখার জন্য আমরা মহা আশা করেছিলাম এবং চেষ্টা করেছিলাম।