1 Thessalonians 2:19 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমাদের প্রত্যাশা, বা আনন্দ, বা গর্বের মুকুট কি? আমাদের প্রভু ঈসার সাক্ষাতে তাঁর আগমনকালে তোমরাই কি নও?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমাদের প্রত্যাশা, আমাদের আনন্দ, অথবা আমাদের প্রভু যীশুর আগমনকালে আমাদের গৌরব-মুকুট কী?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমাদের প্রত্যাশা, বা আনন্দ, বা শ্লাঘার মুকুট কি? আমাদের প্রভু যীশুর সাক্ষাতে তাঁহার আগমনকালে তোমরাই কি নও?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরাই আমাদের প্রত্যাশা, আনন্দ ও গৌরবের মুকুট৷ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনের দিনে এই হবে আমাদের গর্ব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেননা আমাদের আশা, বা আনন্দ, বা শ্লাঘার মুকুট কি? আমাদের প্রভু যীশুর সাক্ষাতে তাঁর আগমন কালে তোমরাই কি নও?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমাদের প্রত্যাশা, বা আনন্দ, বা শ্লাঘার মুকুট কি? আমাদের প্রভু যীশুর সাক্ষাতে তাঁহার আগমনকালে তোমরাই কি নও?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের প্রভু যীশু যখন আসবেন তখন তাঁর সামনে তোমরাই কি আমাদের আশা, আনন্দ ও গৌরবের জয়ের মালা হবে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের হযরত ঈসা যখন আসবেন তখন তাঁর সামনে তোমরাই কি আমাদের আশা, আনন্দ ও গৌরবের জয়ের মালা হবে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরাই আমাদের প্রত্যাশা, আনন্দ ও গৌরবের মুকুট৷ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনের দিনে এই হবে আমাদের গর্ব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমাদের আশা, বা আনন্দ, বা গৌরবের মুকুট কি? আমাদের প্রভু যীশুর সাক্ষাৎে তাঁর আগমন কালে তোমরাই কি নও?