1 Thessalonians 2:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমাদের উপদেশ ভ্রান্তি থেকে বা নাপাক উদ্দেশ্য থেকে বা ছলনা থেকে আসে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভ্রান্তির বশে, অথবা অসৎ উদ্দেশ্যে আমরা আবেদন জানাইনি, আমরা কাউকে প্রতারিত করারও চেষ্টা করিনি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমাদের উপদেশ ভ্রান্তিমূলক কি অশুচিতামূলক বা ছলযুক্ত নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা আমাদের বার্তা গ্রহণ করতে লোকেদের কাছে য়ে আবেদন রেখেছিলাম, তার মধ্যে কোন ফাঁকি বা ছলনা ছিল না৷ আমরা লোকেদের ঠকাতে চাই নি এবং তার পেছনে কোন রকম অপবিত্র উদ্দেশ্যও আমাদের ছিল না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমাদের উপদেশ কোন ভ্রান্ত ধারণা, কি অশুচিতা বা প্রতারণা থেকে নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমাদের উপদেশ ভ্রান্তিমূলক কি অশুচিতামূলক বা ছলযুক্ত নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের উপদেশ ভুল শিক্ষা থেকে নয়, অসৎ উদ্দেশ্য থেকেও নয়, কিম্বা আমরা ছলনা করেও কোন কথা বলছি না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের উপদেশ ভুল শিক্ষা থেকে নয়, অসৎ উদ্দেশ্য থেকেও নয়, কিংবা আমরা ছলনা করেও কোন কথা বলছি না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের আবেদন ভ্রান্তি বা অসৎ উদ্দেশ্য-প্রণোদিত নয়, কিম্বা লোক-ঠকানোর জন্য নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা আমাদের বার্তা গ্রহণ করতে লোকেদের কাছে যে আবেদন রেখেছিলাম, তার মধ্যে কোন ফাঁকি বা ছলনা ছিল না৷ আমরা লোকেদের ঠকাতে চাই নি এবং তার পেছনে কোন রকম অপবিত্র উদ্দেশ্যও আমাদের ছিল না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমাদের উপদেশ কোন ভ্রান্ত শিক্ষা, কি অশুচিতা বা প্রতারণা থেকে নয়।