1 Thessalonians 2:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আল্লাহ্ যেমন আমাদেরকে পরীক্ষাসিদ্ধ করে আমাদের উপরে ইঞ্জিলের ভার দিয়েছেন, সেই হিসাবেই আমরা কথা বলছি; মানুষকে সন্তুষ্ট করবো বলে নয়, কিন্তু আল্লাহ্, যিনি আমাদের অন্তঃকরণ পরীক্ষা করেন তাঁকে সন্তুষ্ট করবো বলেই বলছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বরং, ঈশ্বর যেমন আমাদের পরীক্ষাসিদ্ধ করে সুসমাচার প্রচার করার দায়িত্ব দিয়েছেন, আমরা তেমনই প্রচার করি। আমরা মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করিনি, কিন্তু সন্তুষ্ট করতে চেয়েছি ঈশ্বরকে, যিনি আমাদের হৃদয় পরীক্ষা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ঈশ্বর যেমন আমাদিগকে পরীক্ষাসিদ্ধ করিয়া আমাদের উপরে সুসমাচারের ভার রাখিয়াছেন, তেমনি কথা কহিতেছি; মানুষকে সন্তুষ্ট করিব বলিয়া নয়, কিন্তু ঈশ্বর, যিনি আমাদের অন্তঃকরণ পরীক্ষা করেন, তাঁহাকে সন্তুষ্ট করিব বলিয়াই কহিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বরং আমরা সুসমাচার প্রচার করি কারণ ঈশ্বর এই বার্তা প্রচার করার জন্য আমাদের পরীক্ষা করে প্রমাণসিদ্ধ বলে মনে করেছেন৷ তাই আমরা যখন প্রচার করি তখন মানুষকে সন্তষ্ট করতে নয়, বরং ঈশ্বরকে সন্তুষ্ট করতেই চেষ্টা করি, যিনি আমাদের কাজের উদ্দেশ্য পরীক্ষা করেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু ঈশ্বর যেমন আমাদের পরীক্ষাসিদ্ধ করে আমাদের উপরে সুসমাচারের ভার রেখেছেন, তেমনি কথা বলছি; মানুষকে সন্তুষ্ট করব বলে নয়, কিন্তু ঈশ্বর যিনি আমাদের অন্তঃকরণ পরীক্ষা করেন, তাঁকে সন্তুষ্ট করব বলেই বলছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ঈশ্বর যেমন আমাদিগকে পরীক্ষাসিদ্ধ করিয়া আমাদের উপরে সুসমাচারের ভার রাখিয়াছেন, তেমনি কথা কহিতেছি; মনুষ্যকে সন্তুষ্ট করিব বলিয়া নয়, কিন্তু ঈশ্বর, যিনি আমাদের অন্তঃকরণ পরীক্ষা করেন, তাঁহাকে সন্তুষ্ট করিব বলিয়াই কহিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বরং যোগ্য মনে করে সুখবর জানাবার ভার ঈশ্বর আমাদের উপর দিয়েছেন বলেই আমরা সেই হিসাবে কথা বলছি। মানুষকে সন্তুষ্ট করবার জন্য আমরা এই কথা বলছি না, কিন্তু যিনি আমাদের অন্তর যাচাই করে দেখেন সেই ঈশ্বরকে সন্তুষ্ট করবার জন্যই বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বরং যোগ্য মনে করে সুসংবাদ জানাবার ভার আল্লাহ্ আমাদের উপর দিয়েছেন বলেই আমরা সেই হিসাবে কথা বলছি। মানুষকে সন্তুষ্ট করবার জন্য আমরা এই কথা বলছি না, কিন্তু যিনি আমাদের দিল যাচাই করে দেখেন সেই আল্লাহ্কে সন্তুষ্ট করবার জন্যই বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরই সুবিবেচনা করে আমাদের উপর সুসমাচার প্রচারের ভার দিয়েছেন, তাই আমরা প্রচার করি। মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, যিনি প্রতিনিয়ত আমাদের হৃদয় অনুসন্ধান করেন সেই ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমরা প্রচার করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বরং আমরা সুসমাচার প্রচার করি কারণ ঈশ্বর এই বার্তা প্রচার করার জন্য আমাদের পরীক্ষা করে প্রমাণসিদ্ধ বলে মনে করেছেন৷ তাই আমরা যখন প্রচার করি তখন মানুষকে সন্তষ্ট করতে নয়, বরং ঈশ্বরকে সন্তুষ্ট করতেই চেষ্টা করি, যিনি আমাদের কাজের উদ্দেশ্য পরীক্ষা করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ঈশ্বর যেমন আমাদের অনুমোদিত করে আমাদের উপরে সুসমাচারের ভার রেখেছেন তেমনি কথা বলছি; মানুষকে সন্তুষ্ট করব বলে নয়, কিন্তু ঈশ্বর, যিনি আমাদের হৃদয় পরীক্ষা করেন।