1 Thessalonians 2:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তো জান, আমরা কখনও তোষামোদ করে কথা বলি নি কিংবা লোভের বশে ছলনায় লিপ্ত হই নি— স্বয়ং আল্লাহ্ এর সাক্ষী;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা জানো, আমরা কখনও তোষামোদ করিনি, মুখোশের আড়ালে লোভকে ঢাকিনি—ঈশ্বর আমাদের সাক্ষী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ, তোমরা জান, আমরা কখনও চাটুবাদে কিম্বা লোভজন্য ছলে লিপ্ত হই নাই, ঈশ্বর ইহার সাক্ষী;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা ভাল করে জান য়ে আমরা তোমাদের কাছে তোষামোদজনক কোন বাক্য বলি নি; আর লোভকে ঢেকে রাখবার ছলনা য়ে আমরা করেছি তাও নয়; ঈশ্বরই এবিষয়ে সাক্ষী আছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তোমরা জান, আমরা কখনও মিথ্যা কথায় কিংবা লোভজনক ছলে লিপ্ত হইনি, ঈশ্বর এর সাক্ষী;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ, তোমরা জান, আমরা কখনও চাটুবাদে কিম্বা লোভের জন্য ছলে লিপ্ত হই নাই, ঈশ্বর ইহার সাক্ষী;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা জান আমরা কখনও তোষামোদ করে কথা বলি নি, আর লোভকে ঢেকে রেখেও যে ছলনা করে কোন কথা আমরা বলি নি, ঈশ্বরই তার সাক্ষী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা জান আমরা কখনও তোষামোদ করে কথা বলি নি, আর লোভকে ঢেকে রেখেও যে ছলনা করে কোন কথা আমরা বলি নি, আল্লাহ্ তার সাক্ষী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা জান আমরা কখনও তোষামোদ করে কথাবার্তা বলিনি কিম্বা স্বার্থসিদ্ধির ছদ্ম অভিপ্রায়ও আমাদের ছিল না, ঈশ্বরই তার সাক্ষী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ভাল করে জান যে আমরা তোমাদের কাছে তোষামোদজনক কোন বাক্য বলি নি, আর লোভকে ঢেকে রাখবার ছলনা যে আমরা করেছি তাও নয়; ঈশ্বরই এবিষয়ে সাক্ষী আছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমরা জান, আমরা কখনও চাটুবাদে কিংবা লোভজনক ছলে লিপ্ত হইনি, ঈশ্বর এর সাক্ষী;