1 Thessalonians 2:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মানুষের কাছ থেকে সম্মান পেতে চেষ্টা করি নি, তোমাদের কাছ থেকেও নয়, অন্যদের থেকেও নয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা কোনো মানুষের প্রশংসা পাওয়ার চেষ্টা করিনি, তোমাদের কাছে নয় বা অন্য কারও কাছে নয়। খ্রীষ্টের প্রেরিতশিষ্য বলে আমরা আমাদের কর্তৃত্ব প্রয়োগ করতে পারতাম,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মনুষ্যদের হইতে সম্মান পাইতে চেষ্টা করি নাই, তোমাদের হইতেও নয়, অন্যদের হইতেও নয়, যদিও খ্রীষ্টের প্রেরিত বলিয়া আমরা ভারস্বরূপ হইলেও হইতে পারিতাম;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা লোকদের কাছ থেকে কোন প্রশংসা পেতে চাই নি৷ তোমাদের বা অন্য কারোর কাছ থেকেও আমরা প্রশংসা পেতে চাই নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর মানুষের কাছে সম্মান পেতে চেষ্টা করি নি, তোমাদের থেকেও নয়, অন্যদের থেকেও নয়, যদিও খ্রীষ্টের প্রেরিত বলে আমরা ভারস্বরূপ হলেও হতে পারতাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মনুষ্যদের হইতে সম্মান পাইতে চেষ্টা করি নাই, তোমাদের হইতেও নয়, অন্যদের হইতেও নয়, যদিও খ্রীষ্টের প্রেরিত বলিয়া আমরা ভারস্বরূপ হইলেও হইতে পারিতাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের কাছ থেকে, অর্থাৎ তোমাদের বা অন্য কারও কাছ থেকে আমরা প্রশংসা পাবার চেষ্টা করি নি। খ্রীষ্টের প্রেরিত্ হিসাবে আমাদের অধিকার অবশ্য আমরা তোমাদের উপর খাটাতে পারতাম,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের কাছ থেকে, অর্থাৎ তোমাদের বা অন্য কারও কাছ থেকে আমরা প্রশংসা পাবার চেষ্টা করি নি। মসীহের সাহাবী হিসাবে আমাদের অধিকার অবশ্য আমরা তোমাদের উপর খাটাতে পারতাম,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের কিম্বা অন্য কোন মানুষের কাছে আমরা সম্মান দাবী করিনি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা লোকদের কাছ থেকে কোন প্রশংসা পেতে চাই নি৷ তোমাদের বা অন্য কারোর কাছ থেকেও আমরা প্রশংসা পেতে চাই নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মানুষের থেকে গৌরব পেতে চেষ্টা করিনি, তোমাদের থেকেও নয়, অন্যদের থেকেও নয়, যদিও খ্রীষ্টের প্রেরিত বলে আমরা তোমাদের থেকে সুযোগ নিলেও নিতে পারতাম;