1 Thessalonians 2:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও আমরা মসীহের প্রেরিত বলে ভারস্বরূপ হলেও হতে পারতাম। কিন্তু যেমন মা তার নিজের সন্তানদের লালন-পালন করে তেমনি তোমাদের মধ্যে স্নেহ-মমতা দেখিয়েছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তা না করে খ্রীষ্টের প্রেরিতশিষ্যরূপে আমরা শিশুদের মতো তোমাদের কাছে নতনম্র হয়েছিলাম। যেমন মা তাঁর শিশু সন্তানদের লালনপালন করেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যেমন স্তন্যদাত্রী নিজ বৎসদিগের লালন পালন করে, তেমনি তোমাদের মধ্যে কোমল ভাব দেখাইয়াছিলাম;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা খ্রীষ্টের প্রেরিত, তাই আমরা যখন তোমাদের ওখানে ছিলাম তখন কর্ত্তৃত্ব খাটিয়ে তোমাদের কাছে অনেক বড় কিছু চাইতে পারতাম; কিন্তু আমরা তোমাদের কাছে বিনযী ছিলাম৷ আমরা তোমাদের কাছে সেবিকার মতো ছিলাম য়ে তার শিশুদের যত্ন নেয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যেমন মায়েরা নিজের বাচ্চাদের লালন পালন করে, তেমনি তোমাদের মধ্যে স্নেহের ভাব দেখেছিলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যেমন স্তন্যদাত্রী নিজ বৎসদের লালন পালন করে, তেমনি তোমাদের মধ্যে কোমল ভাব দেখাইয়াছিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তার বদলে মা যেমন তাঁর নিজের সন্তানদের আদর-যত্ন করেন, তোমাদের মধ্যে থাকবার সময়ে আমরাও তোমাদের সংগে সেই রকমই নরম ব্যবহার করেছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তার বদলে মা যেমন তাঁর নিজের সন্তানদের আদর-যত্ন করেন, তোমাদের মধ্যে থাকবার সময়ে আমরাও তোমাদের সংগে সেই রকমই নরম ব্যবহার করেছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদিও খ্রীষ্টের প্রেরিত-শিষ্য হিসাবে আমরা বিশেষ মর্যাদা আদায় করতে পারতাম। কিন্তু জননী যেমন সস্নেহে নিজের সন্তান লালন করে তেমনি আমরা তোমাদের স্নেহমমতা করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা খ্রীষ্টের প্রেরিত, তাই আমরা যখন তোমাদের ওখানে ছিলাম তখন কর্ত্তৃত্ব খাটিয়ে তোমাদের কাছে অনেক বড় কিছু চাইতে পারতাম; কিন্তু আমরা তোমাদের কাছে বিনয়ী ছিলাম৷ আমরা তোমাদের কাছে সে সেবিকার মতো ছিলাম যে তার শিশুদের যত্ন নেয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যেমন মায়েরা নিজের বাচ্চাদের লালন পালন করে, তেমনি আমরা তোমাদের মধ্যে স্নেহের ভাব দেখিয়েছিলাম;