1 Thessalonians 2:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা তোমাদেরকে গভীরভাবে স্নেহ-মমতা করাতে কেবল আল্লাহ্র ইঞ্জিল নয়, কিন্তু নিজ নিজ প্রাণও দিতে রাজী ছিলাম, যেহেতু তোমরা আমাদের প্রিয়পাত্র হয়েছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা তেমনই তোমাদের প্রতি যত্নশীল ছিলাম। আমরা তোমাদের এত ভালোবেসেছিলাম যে, শুধু ঈশ্বরের সুসমাচারই নয়, কিন্তু তোমাদের আনন্দে আমাদের জীবনও ভাগ করেছিলাম, তোমরা ছিলে আমাদের কাছে এতই প্রিয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেইরূপে আমরা তোমাদিগকে স্নেহ করাতে কেবল ঈশ্বরের সুসমাচার নয়, আপন আপন প্রাণও তোমাদিগকে দিতে সন্তুষ্ট ছিলাম, যেহেতুক তোমরা আমাদের প্রিয়পাত্র হইয়াছিলে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের ওপর গভীর মায়া মমতা থাকাতে তোমাদের কেবল য়ে ঈশ্বরের সুসমাচারের অংশীদার করতে চেয়েছিলাম তা নয়, আমরা নিজেদের জীবনও তোমাদের জন্য উত্সর্গ করতে চেয়েছিলাম, কারণ তোমরা আমাদের খুব প্রিয় ছিলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেইভাবে আমরা তোমাদেরকে ভালোবেসে কেবল ঈশ্বরের সুসমাচার নয়, আপন আপন প্রাণও তোমাদেরকে দিতে সন্তুষ্ট ছিলাম, যেহেতু তোমরা আমাদের প্রিয়পাত্র হয়েছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেইরূপে আমরা তোমাদিগকে স্নেহ করাতে কেবল ঈশ্বরের সুসমাচার নয়, আপন আপন প্রাণও তোমাদিগকে দিতে স্থির ইচ্ছুক ছিলাম, যেহেতু তোমরা আমাদের প্রিয়পাত্র হইয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের উপর গভীর মায়া-মমতা থাকাতে তোমাদের কেবল ঈশ্বরের সুখবর দিতে নয়, তোমাদের জন্য নিজেদের প্রাণ দিতেও আমরা রাজী ছিলাম, কারণ আমাদের কাছে তোমরা খুবই প্রিয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের উপর গভীর মায়া-মমতা থাকাতে তোমাদের কেবল আল্লাহ্র সুসংবাদ দিতে নয়, তোমাদের জন্য নিজেদের প্রাণ দিতেও আমরা রাজী ছিলাম, কারণ আমাদের কাছে তোমরা খুবই প্রিয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের প্রতি এই গভীর ভালবাসার জন্য তোমাদের কাছে কেবলমাত্র ঈশ্বরের সুসমাচার নয়, আমরা নিজেদেরও সানন্দে বিলিয়ে দিতে পারতাম, আমাদের কাছে তোমরা এতই প্রিয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের ওপর গভীর মায়া মমতা থাকাতে তোমাদের কেবল যে ঈশ্বরের সুসমাচারের অংশীদার করতে চেয়েছিলাম তা নয়, আমরা নিজেদের জীবনও তোমাদের জন্য উৎসর্গ করতে চেয়েছিলাম, কারণ তোমরা আমাদের খুব প্রিয় ছিলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইভাবে আমরা তোমাদেরকে ভালবেসে কেবল ঈশ্বরের সুসমাচার নয়, আপন আপন প্রাণও তোমাদেরকে দিতে সন্তুষ্ট ছিলাম, যেহেতু তোমরা আমাদের প্রিয়পাত্র হয়েছিলে।