1 Thessalonians 2:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ভাইয়েরা, আমাদের পরিশ্রম ও কষ্ট তোমাদের স্মরণে আছে; তোমাদের কারো ভারস্বরূপ যেন না হই, সেজন্য আমরা দিনরাত কাজ করতে করতে তোমাদের কাছে আল্লাহ্র ইঞ্জিল তবলিগ করেছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, আমাদের কঠোর পরিশ্রম এবং কষ্টস্বীকারের কথা তোমাদের নিশ্চয় মনে আছে। তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচারের সময়, আমরা যেন কারও বোঝা না হই, সেজন্য আমরা দিনরাত পরিশ্রম করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ, হে ভ্রাতৃগণ, আমাদের পরিশ্রম ও আয়াস তোমাদের স্মরণে আছে; তোমাদের কাহারও ভারস্বরূপ যেন না হই, তজ্জন্য আমরা দিবারাত্র কার্য্য করিতে করিতে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের নিশ্চয় মনে আছে য়ে আমরা কতো কঠোর পরিশ্রম করেছি৷ আমরা দিনরাত কাজ করে চলেছিলাম য়েন তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচারের সময় আমরা অর্থের ব্যাপারে তোমাদের কাছে বোঝাস্বরূপ না হই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে ভাইয়েরা আমাদের পরিশ্রম ও কঠোর চেষ্টা তোমাদের মনে আছে; তোমাদের কারও বোঝা না হই, সেই জন্য আমরা দিনরাত কাজ করতে করতে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ, হে ভ্রাতৃগণ, আমাদের পরিশ্রম ও আয়াস তোমাদের স্মরণে আছে; তোমাদের কাহারও ভারস্বরূপ যেন না হই, তজ্জন্য আমরা দিবারাত্র কার্য করিতে করিতে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, আমাদের পরিশ্রম আর কষ্টের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তোমাদের কাছে ঈশ্বরের সুখবর প্রচার করবার সময় আমরা দিনরাত পরিশ্রম করেছি, যাতে আমরা তোমাদের কারও উপরে বোঝা হয়ে না পড়ি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, আমাদের পরিশ্রম আর কষ্টের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তোমাদের কাছে আল্লাহ্র সুসংবাদ তবলিগ করবার সময় আমরা দিনরাত পরিশ্রম করেছি, যাতে আমরা তোমাদের কারও উপরে বোঝা হয়ে না পড়ি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, আমাদের পরিশ্রম ও কষ্ট স্বীকারের কথা তোমাদের নিশ্চয় মনে আছে, তোমাদের কাছে সুসমাচার প্রচার করার সময় আমরা যাতে তোমাদের কারও বোঝা না হই সেইজন্য আমরা দিনরাত পরিশ্রম করে জীবিকা অর্জন করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা কতো কঠোর পরিশ্রম করেছি৷ আমরা দিনরাত কাজ করে চলেছিলাম যেন তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচারের সময় আমরা অর্থের ব্যাপারে তোমাদের কাছে বোঝাস্বরূপ না হই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ভাইয়েরা আমাদের পরিশ্রম ও কঠোর চেষ্টা তোমাদের মনে আছে; তোমাদের কারও বোঝা না হই, সেইজন্য আমরা দিন রাত কাজ করতে করতে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছিলাম।