1 Thessalonians 3:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমরা আর ধৈর্য ধরতে না পারাতে এথেন্সে একাকী থাকা স্থির করেছিলাম,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, আর ধৈর্য ধরতে না পেরে, আমরা মনস্থির করলাম যে, এথেন্সেই থেকে যাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এজন্য আর ধৈর্য্য ধরিতে না পারাতে আথীনীতে একাকী থাকা আমরা বিহিত বুঝিয়াছিলাম,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যখন আমরা আর ধৈর্য্য ধরতে পারলাম না তখন আমরা আথীনীতে একাই থেকে য়েতে মনস্থ করলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এজন্য আর ধৈর্য্য ধরতে না পেরে আমরা আথীনীতে একা থাকাই ভাল বুঝলাম,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আর ধৈর্য ধরিতে না পারাতে আথীনীতে একাকী থাকা আমরা বিহিত বুঝিয়াছিলাম,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যখন আর সহ্য করতে পারলাম না তখন এথেন্স শহরে একা থাকাই স্থির করে আমাদের ভাই তীমথিয়কে পাঠিয়েছিলাম। তিনি খ্রীষ্টের বিষয়ে সুখবর জানাবার কাজে ঈশ্বরের সহকর্মী। আমরা তাঁকে পাঠিয়েছিলাম যেন তিনি তোমাদের বিশ্বাসে স্থির রাখতে ও উৎসাহ দিতে পারেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যখন আর সহ্য করতে পারলাম না তখন এথেন্স শহরে একা থাকাই স্থির করে আমাদের ভাই তীমথিয়কে পাঠিয়েছিলাম। তিনি মসীহের বিষয়ে সুসংবাদ জানাবার কাজে আল্লাহ্র সহকর্মী। আমরা তাঁকে পাঠিয়েছিলাম যেন তিনি তোমাদের ঈমানে স্থির রাখতে ও উৎসাহ দিতে পারেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই শেষ পর্যন্ত আর ধৈর্য ধারণ করতে না পেরে স্থির করলাম, এথেন্সে আমরাই থেকে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন আমরা আর ধৈর্য্য ধরতে পারলাম না তখন আমরা আথীনীতে একাই থেকে যেতে মনস্থ করলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এজন্য আর ধৈর্য্য ধরতে না পেরে আমরা আথীনী শহর একা থাকাই ভাল বুঝলাম,