1 Thessalonians 3:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা যেন তোমাদের মুখ দেখতে পাই এবং তোমাদের ঈমানের মধ্যে যে সকল অভাব আছে তা পূর্ণ করতে পারি, সেজন্য দিনরাত খুব বেশি বেশি মুনাজাত করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার তোমাদের সঙ্গে মিলিত হয়ে যেন তোমাদের বিশ্বাসের ঘাটতি পূরণ করতে পারি, এজন্য আকুল আগ্রহে দিনরাত আমরা প্রার্থনা করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা যেন তোমাদের মুখ দেখিতে পাই, এবং তোমাদের বিশ্বাসের ত্রুটি সকল পূর্ণ করিতে পারি, এই জন্য রাত দিন অতিশয় প্রার্থনা করিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা তোমাদের জন্য দিনরাত খুব প্রার্থনা করে চলেছি৷ আমরা প্রার্থনা করি য়েন আমরা তোমাদের ওখানে য়েতে পারি ও তোমাদের বিশ্বাসকে সুদৃঢ় করার জন্য তোমাদের সব ত্রুটি দূর করতে পারি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা যেন তোমাদের মুখ দেখতে পাই এবং তোমাদের বিশ্বাসের ত্রুটিগুলি পূর্ণ করতে পারি, এই জন্য রাত দিন অবিরত প্রার্থনা করছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা যেন তোমাদের মুখ দেখিতে পাই, এবং তোমাদের বিশ্বাসের ত্রুটি সকল পূর্ণ করিতে পারি, এই জন্য রাত দিন অতিশয় প্রার্থনা করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা দিনরাত ঈশ্বরের কাছে অন্তর থেকে অনুরোধ জানাচ্ছি যেন আমরা তোমাদের দেখতে পাই এবং তোমাদের বিশ্বাসের মধ্যে যে অভাব আছে তা পূরণ করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা দিনরাত আল্লাহ্র কাছে দিল থেকে অনুরোধ জানাচ্ছি যেন আমরা তোমাদের দেখতে পাই এবং তোমাদের ঈমানের মধ্যে যে অভাব আছে তা পূরণ করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা দিনরাত একান্তভাবে এই প্রার্থনাই করছি যেন তোমাদের সঙ্গে আবার আমাদের দেখা হয় এবং তোমাদের বিশ্বাসের পূর্ণতা অর্জনের জন্য আর যেটুকু বাকী আছে তা পূরণ করতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা তোমাদের জন্য দিনরাত খুব প্রার্থনা করে চলেছি৷ আমরা প্রার্থনা করি যেন আমরা তোমাদের ওখানে যেতে পারি ও তোমাদের বিশ্বাসকে সুদৃঢ় করার জন্য তোমাদের সব ত্রুটি দূর করতে পারি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা যেন তোমাদের মুখ দেখতে পাই এবং তোমাদের বিশ্বাসের ত্রুটি গুলি পূর্ণ করতে পারি, এই জন্য রাত দিন অবিরত প্রার্থনা করছি।