1 Thessalonians 3:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেমন আমরাও তোমাদের প্রতি উপ্‌চে পড়ি, তেমনি প্রভু তোমাদেরকে পরস্পরের ও সকলের প্রতি মহব্বতে বৃদ্ধি করুন ও উপ্‌চে পড়তে দিন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু তোমাদের ভালোবাসা বৃদ্ধি করুন এবং তোমাদের প্রতি আমাদের ভালোবাসা যেমন উপচে পড়ে, তেমনই পরস্পরের ও অন্য সকলের প্রতিও তোমাদের ভালোবাসা উপচে পড়ুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যেমন আমরাও তোমাদের প্রতি উপচিয়া পড়ি, তেমনি প্রভু তোমাদিগকে পরস্পরের ও সকলের প্রতি প্রেমে বর্দ্ধিষ্ণু করুন ও উপচিয়া পড়িতে দিউন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা প্রার্থনা করছি য়েন প্রভু তোমাদের প্রেম বৃদ্ধি করেন৷ য়েন তোমাদের পরস্পরের মধ্যে ভালবাসা উপচে পড়ে এবং আমরা য়েমন তোমাদের ভালবাসি তোমরাও তেমনি সমস্ত লোকদের ভালবাস৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যেমন আমরাও তোমাদের প্রতি উপচে পড়ি, তেমনি প্রভু তোমাদেরকে পরস্পরের ও সবার প্রতি প্রেমে বৃদ্ধি করুন ও উপচে পড়তে দিন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যেমন আমরাও তোমাদের প্রতি উপচিয়া পড়ি, তেমনি প্রভু তোমাদিগকে পরস্পরের ও সকলের প্রতি প্রেমে বর্ধিষ্ণু করুন ও উপচিয়া পড়িতে দিউন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু করুন, আমরা যেমন তোমাদের ভালবাসি ঠিক তেমনি করে তোমাদেরও একের প্রতি অন্যের, এমন কি, সকলের প্রতি ভালবাসা যেন বেড়ে উঠে উপ্‌চে পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রভু করুন, আমরা যেমন তোমাদের মহব্বত করি ঠিক তেমনি করে তোমাদেরও একের প্রতি অন্যের, এমন কি, সকলের প্রতি মহব্বত যেন বেড়ে উঠে উপ্‌চে পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা যেভাবে তোমাদের ভালবাসি সেইভাবে পরস্পরের প্রতি এবং সকলের প্রতি তোমাদের ভালবাসা উত্তরোত্তরর বৃদ্ধি লাভ করুক এবং উপছে পড়ুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা প্রার্থনা করছি যেন প্রভু তোমাদের প্রেম বৃদ্ধি করেন৷ যেন তোমাদের পরস্পরের মধ্যে ভালবাসা উপচে পড়ে এবং আমরা যেমন তোমাদের ভালবাসি তোমরাও তেমনি সমস্ত লোকদের ভালবাস৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যেমন আমরাও তোমাদের প্রতি উপচে পড়ি, তেমনি প্রভু তোমাদেরকে পরস্পরের ও সবার প্রতি প্রেমে বৃদ্ধি করুন ও উপচে পড়তে দিন;