1 Thessalonians 3:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে নিজের সমস্ত পবিত্রগণ সহ আমাদের প্রভু ঈসার আগমন কালে যেন তিনি আমাদের আল্লাহ্‌ ও পিতার সাক্ষাতে তোমাদের অন্তর পবিত্রতায় অনিন্দনীয়রূপে সুস্থির করে তোলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের অন্তরকে তিনি সবল করুন, যেন আমাদের প্রভু যীশু তাঁর সমস্ত পবিত্রজনের সঙ্গে যেদিন আসবেন, সেদিন তোমরা আমাদের ঈশ্বর ও পিতার সান্নিধ্যে অনিন্দনীয় ও পবিত্র অবস্থায় প্রতিষ্ঠিত হতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে আপনার সমস্ত পবিত্রগণ সহ আমাদের প্রভু যীশুর আগমন কালে যেন তিনি আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে তোমাদের হৃদয় পবিত্রতায় অনিন্দনীয়রূপে সুস্থির করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা প্রার্থনা করছি য়েন তোমাদের হৃদয় সবল হয়৷ তাহলে আমাদের প্রভু যীশু যখন তাঁর পবিত্র দূতদের সঙ্গে নিয়ে ফিরে আসবেন, তখন তোমরা তাঁর সামনে পবিত্র ও নির্দোষ অবস্থায় দাঁড়াতে পারবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইভাবে নিজের সকল পবিত্রগণ সহ আমাদের প্রভু যীশুর আগমনকালে যেন তিনি আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে তোমাদের হৃদয় পবিত্রতায় অনিন্দনীয়রূপে সুস্থির করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে আপনার সমস্ত পবিত্রগণ সহ আমাদের প্রভু যীশুর আগমন কালে যেন তিনি আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে তোমাদের হৃদয় পবিত্রতায় অনিন্দনীয়রূপে সুস্থির করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে তিনি তোমাদের অন্তর স্থির করবেন, যাতে আমাদের প্রভু যীশু যখন তাঁর নিজের সমস্ত লোকদের সংগে নিয়ে আসবেন তখন আমাদের পিতা ও ঈশ্বরের সামনে তোমরা নিখুঁত এবং পবিত্র হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে তিনি তোমাদের দিল স্থির করবেন, যাতে আমাদের হযরত ঈসা যখন তাঁর নিজের সমস্ত বান্দাদের সংগে নিয়ে আসবেন তখন আমাদের পিতা ও আল্লাহ্‌র সামনে তোমরা নিখুঁত এবং পবিত্র হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু যীশু যখন তাঁর ভক্ত প্রজাবৃন্দ সহ আবির্ভূত হবেন তখন যেন ঈশ্বর যিনি আমাদের পিতা, তাঁর সম্মুখে তোমাদের হৃদয় পবিত্র নিষ্কলঙ্ক অবস্থায় স্থিরপ্রতিষ্ঠ থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা প্রার্থনা করছি যেন তোমাদের হৃদয় সবল হয়৷ তাহলে আমাদের প্রভু যীশু যখন তাঁর পবিত্র দূতদের সঙ্গে নিয়ে ফিরে আসবেন, তখন তোমরা তাঁর সামনে পবিত্র ও নির্দোষ অবস্থায় দাঁড়াতে পারবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর তোমাদের হৃদয় শক্তিশালী করবেন, যেন নিজের সকল পবিত্রগণ সহ আমাদের প্রভু যীশুর আগমন কালে তিনি আমাদের পিতা ঈশ্বরের সাক্ষাৎে তোমাদের পবিত্রতা ও অনিন্দনীয় করেন।