1 Thessalonians 3:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আমাদের ভাই ও মসীহের ইঞ্জিল তবলিগের কাজে আল্লাহ্র সহকর্মী তীমথিকে পাঠিয়েছিলাম যেন তিনি তোমাদেরকে সুস্থির করেন এবং তোমাদের ঈমানের বিষয়ে উৎসাহ দেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খ্রীষ্টের সুসমাচার প্রচারের ক্ষেত্রে আমাদের ভাই ও ঈশ্বরের সহকর্মী তিমথিকে পাঠিয়েছিলাম, যেন তিনি তোমাদের বিশ্বাসে সবল করেন ও উৎসাহ দান করেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আমাদের ভ্রাতা ও খ্রীষ্টের সুসমাচারে ঈশ্বরের পরিচারক যে তীমথিয়, তাঁহাকে পাঠাইয়াছিলাম, যেন তিনি তোমাদিগকে সুস্থির করেন, এবং তোমাদের বিশ্বাসের সম্বন্ধে আশ্বাস দেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই আমরা তীমথিয়কে তোমাদের কাছে পাঠালাম৷ তীমথিয় আমাদের ভাই, খ্রীষ্ট সম্পর্কে সুসমাচার প্রচারে সে আমাদের সাহায্য করে৷ আমরা তাকে পাঠিয়েছিলাম যাতে সে তোমাদের বিশ্বাসকে দৃঢ় করতে ও তোমাদের উত্সাহ দিতে পারে,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং আমাদের ভাই ও খ্রীষ্টের সুসমাচারে ঈশ্বরের পরিচারক যে তীমথিয়, তাঁকে পাঠিয়েছিলাম, যেন তিনি তোমাদেরকে সুস্থীর করেন, এবং তোমাদের বিশ্বাসের সম্বন্ধে আশ্বাস দেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আমাদের ভ্রাতা ও খ্রীষ্টের সুসমাচারে ঈশ্বরের পরিচারক যে তীমথিয়, তাঁহাকে পাঠাইয়াছিলাম, যেন তিনি তোমাদিগকে সুস্থির করেন, এবং তোমাদের বিশ্বাসের সম্বন্ধে আশ্বাস দেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিমথীকে পাঠাব তোমাদের কাছে। তিনি আমাদের ভ্রাতা এবং সহকর্মী। আমাদের মতই খ্রীষ্টের সুসমাচার প্রচার করে ঈশ্বরের সেবা করেন। তিনি তোমাদের বিশ্বাসে প্রতিষ্ঠিত এবং উৎসাহিত করবেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমরা তীমথিয়কে তোমাদের কাছে পাঠালাম৷ তীমথিয় আমাদের ভাই, খ্রীষ্ট সম্পর্কে সুসমাচার প্রচারে তিনি আমাদের সাহায্য করে৷ আমরা তাঁকে পাঠিয়েছিলাম যাতে তিনি তোমাদের বিশ্বাসকে দৃঢ় করতে ও তোমাদের উৎসাহ দিতে পারেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আমাদের ভাই ও খ্রীষ্টের সুসমাচারে ঈশ্বরের দাস যে তীমথিয়, তাঁকে পাঠিয়েছিলাম, যেন তিনি তোমাদেরকে সুস্থির করেন এবং তোমাদের বিশ্বাসের সম্বন্ধে আশ্বাস দেন,