1 Thessalonians 3:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাস্তবিক আমাদের প্রতি যে দুঃখ-কষ্ট ঘটবে সেই কথা আমরা যখন তোমাদের কাছে ছিলাম তখন আগেই তোমাদেরকে বলেছিলাম, আর তা-ই ঘটেছে এবং তোমরা তা জান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাস্তবিক, তোমাদের সঙ্গে থাকার সময়েই আমরা বারবার তোমাদের বলেছিলাম যে, আমাদের অত্যাচারিত হতে হবে। আর তোমরা ভালোভাবেই জানো, সেভাবেই তা ঘটেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাস্তবিক আমাদের ক্লেশ যে ঘটিবে, ইহা আমরা অগ্রে, যখন তোমাদের নিকটে ছিলাম, তখন তোমাদিগকে বলিয়াছিলাম; আর তাহাই ঘটিয়াছে, এবং তোমরা তাহা জান।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা যখন তোমাদের ওখানে ছিলাম, তখন তোমাদের বলেছিলাম য়ে আমাদের সকলকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে য়েতে হবে৷ তোমরা জান য়ে আমরা য়েমন বলেছিলাম তেমনিই হয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এটাই সত্য আমরা যখন তোমাদের কাছে ছিলাম, আমরা তোমাদের আগেই বলেছিলাম যে, আমাদের কষ্ট হবে, আর সেটাই ঘটেছে, তোমরা সেটা জান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাস্তবিক আমাদের ক্লেশ যে ঘটিবে, ইহা আমরা অগ্রে, যখন তোমাদের নিকটে ছিলাম, তখন তোমাদিগকে বলিয়াছিলাম; আর তাহাই ঘটিয়াছে, এবং তোমরা তাহা জান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুঃখ-কষ্ট যে আমাদের উপর আসবেই সেই কথা তোমাদের সংগে থাকবার সময়ে আমরা বারবারই বলেছিলাম, আর তোমরা জান যে, ঠিক তা-ই ঘটেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুঃখ-কষ্ট যে আমাদের উপর আসবেই সেই কথা তোমাদের সংগে থাকবার সময়ে আমরা বারবারই বলেছিলাম, আর তোমরা জান যে, ঠিক তা-ই ঘটেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তো জান যে এ সবই আমাদের জন্য নির্দিষ্ট। তোমাদের কাছে তাকতে আমরা আগেই তোমাদের বলেছিলাম, আমাদের নির্যাতন সহ্য করতে হবে এবং তোমরা জান, সেই রকমই ঘটেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা যখন তোমাদের ওখানে ছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে আমাদের সকলকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হবে৷ তোমরা জান যে আমরা যেমন বলেছিলাম তেমনিই হয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটাই সত্য আমরা যখন তোমাদের কাছে ছিলাম, আমরা তোমাদের আগেই বলেছিলাম যে, আমাদের কষ্ট হবে, আর সেটাই ঘটেছে, তোমরা সেটা জান।