1 Thessalonians 3:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমিও আর ধৈর্য ধরতে না পারাতে তোমাদের ঈমান সম্বন্ধে কিছু জানবার জন্য ওঁকে পাঠিয়েছিলাম। আমি ভেবেছিলাম, হয়তো শয়তান কোন না কোনভাবে তোমাদের প্রলোভন দেখিয়েছে আর আমাদের পরিশ্রম বৃথা হয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কারণে, আর ধৈর্য ধরতে না পেরে, তোমাদের বিশ্বাস সম্পর্কে জানার জন্য আমি তাঁকে পাঠিয়েছিলাম। আমার আশঙ্কা ছিল, প্রলুব্ধকারী হয়তো কোনোভাবে তোমাদের প্রলুব্ধ করে থাকতে পারে এবং আমাদের সমস্ত প্রচেষ্টাই হয়তো ব্যর্থ হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এ জন্য আমিও আর ধৈর্য্য ধরিতে না পারাতে তোমাদের বিশ্বাসের তত্ত্ব জানিবার নিমিত্ত উহাঁকে পাঠাইয়াছিলাম, ভাবিয়াছিলাম, পাছে পরীক্ষক কোন প্রকারে তোমাদের পরীক্ষা করিয়াছে বলিয়া আমাদের পরিশ্রম বৃথা হইয়া পড়ে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর এইজন্য আর ধৈর্য্য ধরতে না পারাতে আমি তীমথিয়কে তোমাদের কাছে পাঠিয়ে জানতে চেয়েছিলাম য়ে তোমরা বিশ্বাসে স্থির আছ কি না৷ আমার মনে ভয় ছিল য়ে শয়তান মানুষকে নানা প্রলোভনে ফেলে, সে তোমাদের পরাজিত করেছে; তা করলে আমাদের সমস্ত পরিশ্রম পণ্ড হয়ে য়েত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এ জন্য আমিও আর ধৈর্য্য ধরতে না পেরে তোমাদের বিশ্বাসের তত্ত্ব জানবার জন্য ওকে পাঠিয়েছিলাম, ভেবেছিলাম, পাছে পরীক্ষক কোনও প্রকারে তোমাদের পরীক্ষা করেছে বলে আমাদের পরিশ্রম বৃথা হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমিও আর ধৈর্য ধরিতে না পারাতে তোমাদের বিশ্বাসের তত্ত্ব জানিবার নিমিত্ত উঁহাকে পাঠাইয়াছিলাম, ভাবিয়াছিলাম, পাছে পরীক্ষক কোন প্রকারে তোমাদের পরীক্ষা করিয়াছে বলিয়া আমাদের পরিশ্রম বৃথা হইয়া পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি যখন আর সহ্য করতে পারলাম না তখন বিশ্বাসের দিক থেকে তোমরা কি অবস্থায় আছ তা জানবার জন্যই তীমথিয়কে পাঠিয়েছিলাম। আমার ভয় হচ্ছিল, হয়তো শয়তান তোমাদের লোভ দেখিয়েছে আর আমাদের পরিশ্রম সব নিষ্ফল হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি যখন আর সহ্য করতে পারলাম না তখন ঈমানের দিক থেকে তোমরা কি অবস্থায় আছ তা জানবার জন্যই তীমথিয়কে পাঠিয়েছিলাম। আমার ভয় হচ্ছিল, হয়তো শয়তান তোমাদের লোভ দেখিয়েছে আর আমাদের পরিশ্রম সব নিষ্ফল হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কারণেই আমি আরও অধীর হয়ে তোমাদের ধর্মবিশ্বাস সম্পর্কে জানার জন্য তংআকে পাঠিয়েছিলাম, কারণ আমার আশঙ্কা ছিল যে শয়তান হয়তো কেমনভাবে তোমাদের প্রলুব্ধ করেছে এবং আমাদের পরিশ্রম হয়তো ব্যর্থ হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর এইজন্য আর ধৈর্য্য ধরতে না পারাতে আমি তীমথিয়কে তোমাদের কাছে পাঠিয়ে জানতে চেয়েছিলাম যে তোমরা বিশ্বাসে স্থির আছ কি না৷ আমার মনে ভয় ছিল যে শয়তান মানুষকে নানা প্রলোভনে ফেলে, সে তোমাদের পরাজিত করেছে; তা করলে আমাদের সমস্ত পরিশ্রম পণ্ড হয়ে য়েত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এ জন্য আমিও আর ধৈর্য্য ধরতে না পেরে তোমাদের বিশ্বাসের তত্ত্ব জানবার জন্য ওকে পাঠিয়েছিলাম, ভেবেছিলাম, পাছে পরীক্ষক কোনও প্রকারে তোমাদের পরীক্ষা করেছে বলে আমাদের পরিশ্রম বৃথা হয়।