1 Thessalonians 3:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এখন তীমথি তোমাদের কাছ থেকে আমাদের কাছে এসে তোমাদের ঈমান ও মহব্বতের শুভ সংবাদ আমাদেরকে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা সব সময় মহব্বতের মনোভাব নিয়ে আমাদেরকে স্মরণ করছো, যেমন আমরাও তোমাদেরকে দেখতে চাইছি, তেমনি তোমরাও আমাদেরকে দেখতে আকাঙক্ষা করছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমাদের কাছ থেকে সদ্য ফিরে এসে তিমথি তোমাদের বিশ্বাস এবং ভালোবাসা সম্পর্কে সুসংবাদ নিয়ে এসেছেন। তিনি আমাদের বলেছেন যে, তোমরা সবসময় আমাদের কথা আনন্দের সঙ্গে স্মরণ করে থাকো এবং আমরা যেমন তোমাদের দেখতে উৎসুক, তোমরাও তেমনই আমাদের দেখার জন্য আগ্রহী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু এখন তীমথিয় তোমাদের নিকট হইতে আমাদের কাছে আসিয়া তোমাদের বিশ্বাস ও প্রেমের শুভ সংবাদ আমাদিগকে দিয়াছেন, এবং বলিয়াছেন, তোমরা সর্বদা স্নেহ ভাবে আমাদিগকে স্মরণ করিতেছ, যেমন আমরাও তোমাদিগকে দেখিতে চাই, তেমনি আমাদিগকে দেখিতে আকাঙ্ক্ষা করিতেছ;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তীমথিয় তোমাদের কাছ থেকে ফিরে এসে তোমাদের বিশ্বাস ও ভালবাসার শুভ সংবাদ আমাদের দিয়েছে৷ তীমথিয় জানিয়েছে য়ে তোমরা সব সময় আনন্দের সঙ্গে আমাদের মনে রেখেছ এবং আমাদের দেখবার জন্য তোমরা বড়ই ব্যগ্র৷ ঐ একই কথা আমরাও বলতে চাই - তোমাদের দেখবার জন্য আমরাও উত্‌সুক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু এখন তীমথিয় তোমাদের কাছ হতে আমাদের কাছে এসে তোমাদের বিশ্বাস ও প্রেমের শুভ সংবাদ আমাদেরকে দিয়েছেন, এবং বলেছেন, তোমরা সর্বদা স্নেহ ভাবে আমাদেরকে মনে করছ, যেমন আমরাও তোমাদেরকে দেখতে চাই, তেমনি তোমরাও আমাদেরকে দেখতে ইচ্ছা করছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু এখন তীমথিয় তোমাদের নিকট হইতে আমাদের কাছে আসিয়া তোমাদের বিশ্বাস ও প্রেমের শুভ সংবাদ আমাদিগকে দিয়াছেন, এবং বলিয়াছেন, তোমরা সর্বদা স্নেহভাবে আমাদিগকে স্মরণ করিতেছ, যেমন আমরাও তোমাদিগকে দেখিতে চাই, তেমনি আমাদিগকে দেখিতে আকাঙ্ক্ষা করিতেছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তীমথিয় তোমাদের কাছ থেকে আমাদের কাছে ফিরে এসে তোমাদের ভালবাসা ও বিশ্বাস সম্বন্ধে ভাল খবরই দিয়েছেন। তিনি বলেছেন, ভালবাসার মনোভাব নিয়ে তোমরা সব সময় আমাদের মনে করে থাক, আর আমরা যেমন তোমাদের দেখতে চাইছি তেমনি তোমরাও আমাদের দেখতে চাইছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তীমথিয় তোমাদের কাছ থেকে আমাদের কাছে ফিরে এসে তোমাদের মহব্বত ও ঈমান সম্বন্ধে ভাল খবরই দিয়েছেন। তিনি বলেছেন, মহব্বতের মনোভাব নিয়ে তোমরা সব সময় আমাদের মনে করে থাক, আর আমরা যেমন তোমাদের দেখতে চাইছি তেমনি তোমরাও আমাদের দেখতে চাইছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তিমথি এখন তোমাদের ওখান থেকে আমাদের কাছে ফিরে এসে তোমাদের বিশ্বাস ও ভালবাসার সুসংবাদ দিয়েছেন এবং বলেছেন যে, তোমরা সর্বদা সহানুভূতির সঙ্গে আমাদের কথা স্মরণ কর এবং আমরা যেমন তোমাদের দেখতে চাই তেমনি তোমরাও আমাদের দেখার জন্য উৎসুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তীমথিয় তোমাদের কাছ থেকে ফিরে এসে তোমাদের বিশ্বাস ও ভালবাসার শুভ সংবাদ আমাদের দিয়েছেন৷ তীমথিয় জানিয়েছেন যে তোমরা সব সময় আনন্দের সঙ্গে আমাদের মনে রেখেছ এবং আমাদের দেখবার জন্য তোমরা বড়ই ব্যগ্র৷ ঐ একই কথা আমরাও বলতে চাই — তোমাদের দেখবার জন্য আমরাও উৎসুক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এখন তীমথিয় তোমাদের কাছ হতে আমাদের কাছে এসে তোমাদের বিশ্বাস ও ভালবাসা সম্পর্কে সুসমাচার আমাদেরকে দিয়েছেন এবং বলেছেন, তোমরা সর্বদা স্নেহ ভাবে আমাদেরকে মনে করছ, যেমন আমরাও তোমাদেরকে দেখতে চাই, তেমনি তোমরাও আমাদেরকে দেখতে ইচ্ছা করছ;