1 Thessalonians 3:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য, হে ভাইয়েরা, তোমাদের বিষয়ে আমরা সমস্ত সঙ্কটের ও দুঃখ-কষ্টের মধ্যেও তোমাদের ঈমানের কথা শুনে উৎসাহ পেলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, ভাইবোনেরা, আমাদের সমস্ত দুর্দশা ও লাঞ্ছনার মধ্যেও তোমাদের বিশ্বাসের কথা শুনে আমরা আশ্বস্ত হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এজন্য, হে ভ্রাতৃগণ, তোমাদের বিষয়ে আমরা সমস্ত সঙ্কটের ও ক্লেশের মধ্যে তোমাদের বিশ্বাস দ্বারা আশ্বাস পাইলাম;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই ভাই ও বোনেরা, তোমরা বিশ্বাসে প্রভুতে স্থির আছ জেনে শত দুর্দশা ও কষ্টের মধ্যেও আমরা সান্ত্বনা পেয়েছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এজন্য, ভাইয়েরা, তোমাদের জন্য আমরা সমস্ত বিপদের ও কষ্টের মধ্যে তোমাদের বিশ্বাসের মাধ্যমে সান্ত্বনা পেলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য, হে ভ্রাতৃগণ, তোমাদের বিষয়ে আমরা সমস্ত সঙ্কটের ও ক্লেশের মধ্যে তোমাদের বিশ্বাস দ্বারা আশ্বাস পাইলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য ভাইয়েরা, তীমথিয়ের মুখে তোমাদের বিশ্বাসের কথা শুনে আমাদের সব যন্ত্রণা ও কষ্টের মধ্যেও আমরা সান্ত্বনা পেয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য ভাইয়েরা, তীমথিয়ের মুখে তোমাদের ঈমানের কথা শুনে আমাদের সব যন্ত্রণা ও কষ্টের মধ্যেও আমরা সান্ত্বনা পেয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, এইজন্য সর্বপ্রকার অত্যাচার ও সঙ্কটের মধ্যেও তোমাদের বিশ্বাসের কথা শুনে আমরা তোমাদের সম্পর্কে আশ্বস্ত হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ভাই ও বোনেরা, তোমরা বিশ্বাসে প্রভুতে স্থির আছ জেনে শত দুর্দশা ও কষ্টের মধ্যেও আমরা সান্ত্বনা পেয়েছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এজন্য, ভাইয়েরা, তোমাদের জন্য আমরা সমস্ত বিপদের ও কষ্টের মধ্যে তোমাদের বিশ্বাসের মাধ্যমে উত্সাহ পেলাম;