1 Thessalonians 3:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক তোমাদের কারণে আমরা আমাদের আল্লাহ্র সাক্ষাতে যেসব আনন্দে আনন্দ করি, তার প্রতিদানে তোমাদের জন্য আল্লাহ্কে কিভাবে শুকরিয়া জানাতে পারি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের জন্য আমাদের ঈশ্বরের সান্নিধ্যে যে আনন্দ আমাদের হয়েছে তার প্রতিদানে ঈশ্বরকে কীভাবে পর্যাপ্ত ধন্যবাদ দেব!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক তোমাদের কারণ আমরা আপন ঈশ্বরের সাক্ষাতে যে সকল আনন্দে আনন্দ করি, তাহার প্রতিদান বলিয়া তোমাদের জন্য ঈশ্বরকে কি প্রকার ধন্যবাদ দিতে পারি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের জন্য ঈশ্বরের সামনে আমাদের আনন্দের শেষ নেই, তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই; কিন্তু আমরা য়ে পরিমাণে আনন্দ পাই তার জন্য ঈশ্বরকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বাস্তবিক তোমাদের কারণ আমরা নিজের ঈশ্বরের সাক্ষাতে যে সব আনন্দে আনন্দ করি, তার বদলে তোমাদের জন্য ঈশ্বরকে কীভাবে ধন্যবাদ দিতে পারি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক তোমাদের কারণ আমরা আপন ঈশ্বরের সাক্ষাতে যে সকল আনন্দে আনন্দ করি, তাহার প্রতিদান বলিয়া তোমাদের জন্য ঈশ্বরকে কি প্রকার ধন্যবাদ দিতে পারি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের দরুন ঈশ্বরের সামনে আমাদের যে আনন্দ, তার বদলে কেমন করে যে তাঁকে তোমাদের জন্য ধন্যবাদ দেব তা আমরা জানি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের দরুন আল্লাহ্র সামনে আমাদের যে আনন্দ, তার বদলে কেমন করে যে তাঁকে তোমাদের জন্য শুকরিয়া জানাব তা আমরা জানি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের জন্য ঈশ্বরের কাছ থেকে যে আনন্দ আমরা পেয়েছি তার বিনিময়ে তোমাদের জন্য আমরা কিভাবে ঈশ্বরের প্রশস্তি করতে পারি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের জন্য ঈশ্বরের সামনে আমাদের আনন্দের শেষ নেই, তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই; কিন্তু আমরা যে পরিমাণে আনন্দ পাই তার জন্য ঈশ্বরকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাস্তবিক তোমাদের কারণ আমরা নিজের ঈশ্বরের সাক্ষাৎে যে সব আনন্দে আনন্দ করি, তার বদলে তোমাদের জন্য ঈশ্বরকে কীভাবে ধন্যবাদ দিতে পারি?