1 Thessalonians 4:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাস্তবিক সমস্ত ম্যাসিডোনিয়া-নিবাসী সমস্ত ভাইদের প্রতি তোমরা তা করছো। কিন্তু তোমাদেরকে বিনয় করে বলছি, প্রিয় ভাইয়েরা, মহব্বতে তোমরা আরও বেশি উপ্‌চে পড়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বস্তুত, সমগ্র ম্যাসিডোনিয়ার ভাইবোনেদের তোমরা ভালোবাসো। তবুও ভাইবোনেরা, আমরা তোমাদের মিনতি করছি, তোমরা আরও বেশি করে তা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাস্তবিক সমস্ত মাকিদনিয়া-নিবাসী সমুদয় ভ্রাতৃগণের প্রতি তাহা করিতেছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বাস্তবিক তোমরা মাকিদনিয়ার সমস্ত ভাই ও বোনেদের ভালবাস৷ প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা তোমাদের উত্‌সাহ দিয়ে বলছি য়ে তোমরা আরো গভীরভাবেপরস্পরকে ভালবাসবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর বাস্তবিক সমস্ত মাকিদনিয়ায় বসবাসকারী সমস্ত ভাইদের প্রতি তা করছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাস্তবিক সমস্ত মাকিদনিয়া-নিবাসী সমুদয় ভ্রাতৃগণের প্রতি তাহা করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সত্যিই তোমরা ম্যাসিডোনিয়া প্রদেশের সব ভাইদের ভালবাস। কিন্তু ভাইয়েরা, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ হল তোমাদের এই ভালবাসা যেন আরও বেড়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সত্যিই তোমরা ম্যাসিডোনিয়া প্রদেশের সব ভাইদের মহব্বত কর। কিন্তু ভাইয়েরা, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ হল তোমাদের এই মহব্বত যেন আরও বেড়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র ম্যাসিডোনিয়া প্রদেশের বিশ্বাসী-ভাইদের প্রতি তোমরা কার্যতঃ তেমন আচরণই করছ। তবুও বন্ধুগণ, আমাদের আবেদন, তোমাদের ভালবাসা আরও বিকশিত হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাস্তবিক তোমরা মাকিদনিয়ার সমস্ত ভাই ও বোনেদের ভালবাস৷ প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা তোমাদের উৎসাহ দিয়ে বলছি যে তোমরা আরো গভীরভাবে পরস্পরকে ভালবাসবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বাস্তবিক সমস্ত মাকিদনিয়ায় বসবাসকারী সমস্ত ভাইদের প্রতি প্রেম করছ।