1 Thessalonians 4:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শান্তভাবে থাকতে ও নিজ নিজ কাজ করতে এবং নিজের হাতে পরিশ্রম করতে যত্নবান হও— যেমন আমরা তোমাদেরকে হুকুম দিয়েছি—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শান্ত জীবনযাপনই হোক তোমাদের লক্ষ্য। আমাদের নির্দেশমতো, নিজের কাজে মন দাও, স্বনির্ভর হও,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমাদিগকে বিনয় করিয়া বলিতেছি, ভ্রাতৃগণ, আরও অধিক উপচিয়া পড়, আর শান্ত ভাবে থাকিতে ও আপন আপন কার্য্য করিতে এবং স্বহস্তে পরিশ্রম করিতে সযত্ন হও—যেমন আমরা তোমাদিগকে আদেশ দিয়াছি—
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শান্তিপূর্ণ জীবনযাপন করতে আপ্রাণ চেষ্টা কর৷ এবিষয়ে য়েমন তোমাদের বলেছি তেমনিভাবে নিজের নিজের কাজ যত্ন সহকারে কর, নিজের হাতে কাজ করে যাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তোমাদেরকে অনুরোধ করে বলছি, ভাইয়েরা, আরও বেশি উপচিয়ে পড়, আর শান্ত ভাবে থাকতে ও নিজদের কার্য্য করতে এবং নিজের হাতে পরিশ্রম করতে যত্নশীল হও যেমন আমরা তোমাদেরকে আদেশ দিয়েছি-
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমাদিগকে বিনয় করিয়া বলিতেছি, ভ্রাতৃগণ, আরও অধিক উপচিয়া পড়, আর শান্ত ভাবে থাকিতে ও আপন আপন কার্য করিতে এবং স্বহস্তে পরিশ্রম করিতে সযত্ন হও-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা তোমাদের যে আদেশ দিয়েছি সেইমত শান্ত জীবন কাটাতে, নিজের কাজে ব্যস্ত থাকতে এবং নিজের হাতে পরিশ্রম করতে বিশেষভাবে আগ্রহী হও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা তোমাদের যে হুকুম দিয়েছি সেইমত শান্ত জীবন কাটাতে, নিজের কাজে ব্যস্ত থাকতে এবং নিজের হাতে পরিশ্রম করতে বিশেষভাবে আগ্রহী হও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শান্তিতে জীবনযাপন করা, আমাদের নির্দেশ অনুযায়ী নিজেদের কাজে মনোনিবেশ করা এবং পরিশ্রমের দ্বারা উপার্জন করাই হোক তোমাদের জীবনের লক্ষ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শান্তিপূর্ণ জীবনযাপন করতে আপ্রাণ চেষ্টা কর৷ এবিষয়ে যেমন তোমাদের বলেছি তেমনিভাবে নিজের নিজের কাজ যত্ন সহকারে কর, নিজের হাতে কাজ করে যাও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমাদেরকে অনুনয় করে বলছি, ভাইয়েরা, আরও বেশি করে প্রেম কর, আর শান্তভাবে থাকতে ও নিজ নিজ কার্য্য করতে এবং নিজের হাতে পরিশ্রম করতে যত্নশীল হও যেমন আমরা তোমাদেরকে নির্দেশ দিয়েছি