1 Thessalonians 4:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু, হে ভাইয়েরা, আমরা চাই না যে, যাদের মৃত্যু হয়েছে তাদের বিষয়ে তোমাদের অজানা থাকে; যেন যাদের কোন প্রত্যাশা নেই সেই সমস্ত লোকের মত তোমরা দুঃখে ভেঙ্গে না পড়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, আমরা চাই না যে, যারা নিদ্রাগত হয়েছে, তাদের সম্পর্কে তোমরা অজ্ঞ থাকো বা যাদের প্রত্যাশা নেই, তাদের মতো দুঃখে ভারাক্রান্ত হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, হে ভ্রাতৃগণ, আমরা চাহি না যে, যাহারা নিদ্রাগত হয়, তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাক; যেন যাহাদের প্রত্যাশা নাই, সেই অন্য সকল লোকের মত তোমরা দুঃখার্ত্ত না হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রিয় ভাই ও বোনেরা, যাঁরা মারা গিয়েছে তাদের সম্পর্কে তোমাদের জানাতে চাই৷ যাদের কোন প্রত্যাশা নেই, তাদের মতো তোমরা শোকার্ত হও এ আমরা চাই না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু, হে ভাইগণ আমরা চাই না যে, যারা নিদ্রিত হয়েছে, তাদের সমন্ধে তোমরা অজ্ঞাত থাক; যেন যাদের প্রত্যাশা নেই, সেই অন্য সকল লোকের মত তোমরা দুঃখিত না হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, হে ভ্রাতৃগণ, আমরা চাহি না যে, যাহারা নিদ্রাগত হয়, তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাক; যেন যাহাদের প্রত্যাশা নাই, সেই অন্য সকল লোকের মত তোমরা দুঃখার্ত না হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, আমরা চাই না যারা মারা গেছে তাদের কি হবে সেই সম্বন্ধে তোমাদের অজানা থাকে, যেন যাদের মনে কোন আশা নেই তাদের মত করে তোমরা দুঃখে ভেংগে না পড়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, আমরা চাই না যারা মারা গেছে তাদের কি হবে সেই সম্বন্ধে তোমাদের অজানা থাকে, যেন যাদের মনে কোন আশা নেই তাদের মত করে তোমরা দুঃখে ভেংগে না পড়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, আমরা চাই না যে পরলোকগতদের সম্পর্কে তোমরা অজ্ঞ থাক কিম্বা অজ্ঞ, আশা-ভরসাহীন লোকদের মত তোমরাও শোক কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয় ভাই ও বোনেরা, যারা মারা গিয়েছে তাদের সম্পর্কে তোমাদের জানাতে চাই৷ যাদের কোন প্রত্যাশা নেই, তাদের মতো তোমরা শোকার্ত হও এ আমরা চাই না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু, হে ভাইগণ আমরা চাই না যে, যারা মারা গেছে তাদের সমন্ধে তোমরা অজ্ঞাত থাক; যেন যাদের প্রত্যাশা নেই, সেই অন্য সকল লোকের মত তোমরা দুঃখিত না হও।