1 Thessalonians 4:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমরা যখন বিশ্বাস করি যে, ঈসা মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন, তখন এও বিশ্বাস করি যে, ঈসার মাধ্যমে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ্‌ সেই লোকদেরকেও সেভাবে তাঁর সঙ্গে আনয়ন করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমরা বিশ্বাস করি, যীশু মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন। তাই আমাদের বিশ্বাস যে, যীশুতে যারা নিদ্রাগত হয়েছে, ঈশ্বর তাঁর সঙ্গে তাদেরও নিয়ে আসবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরিয়াছেন, এবং উঠিয়াছেন, তখন জানি, ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপে তাঁহার সহিত আনয়ন করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা বিশ্বাস করি য়ে যীশু মারা গিয়েছিলেন এবং যীশু বেঁচে উঠেছেন৷ যীশু যখন ফিরে আসবেন তখন য়ে সব খ্রীষ্ট বিশ্বাসীর মৃত্যু হয়েছে, ঈশ্বর খ্রীষ্টের মাধ্যমে তাদেরও উত্থাপিত করে খ্রীষ্টের সঙ্গে ফিরিয়ে আনবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরেছেন এবং জীবিত হয়েছেন, তখন জানি, ঈশ্বর যীশুতে নিদ্রিত লোকদেরকেও সেইভাবে তাঁর সঙ্গে নিয়ে আসবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরিয়াছেন, এবং উঠিয়াছেন, তখন জানি, ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপে তাঁহার সহিত আনয়ন করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যখন বিশ্বাস করি যীশু মরেছিলেন এবং আবার জীবিত হয়ে উঠেছেন তখন আমরা এও বিশ্বাস করি, যারা যীশুর সংগে যুক্ত হয়ে মারা গেছে ঈশ্বর তাদেরও যীশুর সংগে নিয়ে যাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যখন বিশ্বাস করি ঈসা মরেছিলেন এবং আবার জীবিত হয়ে উঠেছেন তখন আমরা এও বিশ্বাস করি, যারা ঈসার সংগে যুক্ত হয়ে মারা গেছে আল্লাহ্‌ তাদেরও ঈসার সংগে নিয়ে যাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা যেহেতু বিশ্বাস করি যে যীশু মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন, সেইহেতু ঈশ্বর একইভাবে যীশুর পুণ্যে পরলোকগত সকলকেই তাঁরই সঙ্গে নিয়ে আসবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা বিশ্বাস করি যে যীশু মারা গিয়েছিলেন এবং যীশু বেঁচে উঠেছেন৷ যীশু যখন ফিরে আসবেন তখন যে সব খ্রীষ্ট বিশ্বাসীর মৃত্যু হয়েছে, ঈশ্বর খ্রীষ্টের মাধ্যমে তাদেরও উত্থিত করে খ্রীষ্টের সঙ্গে ফিরিয়ে আনবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরেছেন এবং উঠেছেন, তখন জানি, ঈশ্বর যীশুতে মরে যাওয়া লোকদেরকেও সেইভাবে তাঁর সঙ্গে নিয়ে আসবেন।