1 Thessalonians 4:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান ফেরেশতার স্বর সহ এবং আল্লাহ্‌র তূরীবাদ্য সহ বেহেশত থেকে নেমে আসবেন, আর যারা মসীহে মৃত্যুবরণ করেছে, তারা প্রথমে জীবিত হয়ে উঠবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ প্রভু স্বয়ং উচ্চধ্বনির সঙ্গে, প্রধান স্বর্গদূতের উচ্চ রব এবং ঐশ্বরিক তূরীধ্বনির আহ্বানের সঙ্গে স্বর্গ থেকে অবতরণ করবেন এবং খ্রীষ্টে যারা মৃত্যুবরণ করেছে, প্রথমে তারা উত্থাপিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ যখন প্রধান স্বর্গদূতের গন্ভীর আদেশ ও ঈশ্বরের তূরীধ্বনি হবে, প্রভু নিজে স্বর্গ থেকে নেমে আসবেন৷ তখন য়ে সব খ্রীষ্ট বিশ্বাসীদের মৃত্যু হয়েছে তারা প্রথমে জেগে উঠবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ প্রভু নিজে আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ থেকে নেমে আসবেন, আর যাঁরা খ্রীষ্টে মরেছেন, তাঁরা প্রথমে উঠবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জোর গলায় আদেশের সংগে এবং প্রধান দূতের ডাক ও ঈশ্বরের তূরীর ডাকের সংগে প্রভু নিজেই স্বর্গ থেকে নেমে আসবেন। খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে যারা মারা গেছে তখন তারাই প্রথমে জীবিত হয়ে উঠবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জোর গলায় হুকুমের সংগে এবং প্রধান ফেরেশতার ডাক ও আল্লাহ্‌র শিংগার ডাকের সংগে প্রভু নিজেই বেহেশত থেকে নেমে আসবেন। মসীহের সংগে যুক্ত হয়ে যারা মারা গেছে তখন তারাই প্রথমে জীবিত হয়ে উঠবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন উচ্চারিত হবে ঐশী আদেশ, ধ্বনিত হবে প্রধান দূতদের আহ্বান, নিনাদিত হবে ঈশ্বরের তূরীধ্বনি, তখন প্রভু স্বয়ং স্বর্গ থেকে অবতরণ করবেন এবং খ্রীষ্টাশ্রিত মৃতেরা প্রথমে পুনরুত্থিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ যখন প্রধান স্বর্গদূতের গম্ভীর আদেশ ও ঈশ্বরের তূরীধ্বনি হবে, প্রভু নিজে স্বর্গ থেকে নেমে আসবেন৷ তখন যে সব খ্রীষ্ট বিশ্বাসীদের মৃত্যু হয়েছে তারা প্রথমে জেগে উঠবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রভু নিজে আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ থেকে নেমে আসবেন, আর যাঁরা খ্রীষ্টে মরেছেন, তাঁরা প্রথমে উঠবে।