1 Thessalonians 4:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যারা আল্লাহ্কে জানে না, সেই অ-ইহুদীদের মত কামাভিলাষে নয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা ঈশ্বরকে জানে না, এমন বিধর্মী লোকদের মতো জাগতিক কামনার বশে নয়;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা ঈশ্বরকে জানে না, সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাষে নয়, কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিজাতীয়া যাঁরা ঈশ্বরকে জানে না তারা য়েভাবে কামনা বাসনা দ্বারা চালিত হয়, সেইভাবে চলো না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যারা ঈশ্বরকে জানে না, সেই অন্যজাতির মত কামাভিলাষে নয়, কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ স্বামী বা স্ত্রীকে লাভ করতে জানে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাষে নয়, কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরকে যারা জানে না এমন জাতির লোকদের মত কামনার বশে তোমরা চলো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিজাতীয়রা, যারা ঈশ্বরকে জানে না তারা যেভাবে কামনা বাসনা দ্বারা চালিত হয়, সেইভাবে চলো না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা ঈশ্বরকে জানে না, সেই অইহূদির মত কামাভিলাষে নয়,