1 Thessalonians 4:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন কেউ অন্যায় করে এই ব্যাপারে কোন ভাইকে না ঠকায়; কেননা প্রভু এই সমস্ত অন্যায়ের প্রতিফল দিয়ে থাকেন; এই কথা তো আমরা আগে তোমাদেরকে বলেছি ও সাবধান করে দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এই ব্যাপারে কেউ যেন তার ভাইয়ের (বা, বোনের) প্রতি কোনো অন্যায় আচরণ বা প্রতারণা না করে। এরকম সব পাপের জন্য প্রভু মানুষকে শাস্তি দেবেন, একথা আমরা তোমাদের আগেই বলেছি এবং সতর্ক করে দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ যেন সীমা অতিক্রম করিয়া এই ব্যাপারে আপন ভ্রাতাকে না ঠকায়; কেননা আমরা পূর্ব্বে তোমাদিগকে যেমন বলিয়াছি ও সাক্ষ্য দিয়াছি তদনুসারে, প্রভু এই সকলের প্রতিফলদাতা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই ব্যাপারে কেউ য়েন তার বিশ্বাসী ভাইকে না ঠকায়, কারণ যাঁরা ঐভাবে চলে প্রভু তাদের দণ্ড দেবেন৷ এই বিষয়ে এর আগেই তোমাদের জানিয়েছি ও তোমাদের সাবধান করে দিয়েছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেউ যেন সীমা লঙ্ঘন করে এই ব্যাপারে নিজের ভাইকে না ঠকায়; কারণ আগে তোমাদেরকে যেমন সাবধান করেছি ও সাক্ষ্য দিয়েছি, সেভাবে, প্রভু এই সবের প্রতিফলদাতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেহ যেন সীমা অতিক্রম করিয়া এই ব্যাপারে আপন ভ্রাতাকে না ঠকায়; কেননা আমরা পূর্বে তোমাদিগকে যেমন বলিয়াছি ও সাক্ষ্য দিয়াছি তদনুসারে, প্রভু এই সকলের প্রতিফলদাতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই ব্যাপারে অন্যায় করে কেউ যেন কোন ভাইকে না ঠকায়। আমরা আগেই তোমাদের বলেছি এবং সাবধান করে দিয়েছি যে, এই সব অন্যায়ের জন্য প্রভুই শাস্তি দেবেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই ব্যাপারে অন্যায় করে কেউ যেন কোন ভাইকে না ঠকায়। আমরা আগেই তোমাদের বলেছি এবং সাবধান করে দিয়েছি যে, এই সব অন্যায়ের জন্য প্রভুই শাস্তি দেবেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ যেন সংযমের বাঁধ ভেঙ্গে এ বিষয়ে তার সমাজের কাউকে প্রতারণা না করে। কারণ আমরা এর আগেও তোমাদের সাবধান করেছি, সতর্ক করে দিয়েছি যে প্রভু এসব অনাচারের প্রতিফল দিয়ে থাকেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ব্যাপারে কেউ যেন তার বিশ্বাসী ভাইকে না ঠকায়, কারণ যারা ঐভাবে চলে প্রভু তাদের দণ্ড দেবেন৷ এই বিষয়ে এর আগেই তোমাদের জানিয়েছি ও তোমাদের সাবধান করে দিয়েছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ যেন সীমা লঙ্ঘন করে এই ব্যাপারে নিজের ভাইকে না ঠকায়; কারণ আগে তোমাদেরকে যেমন সাবধান করেছি ও বলেছি, প্রভু এই সব পাপের জন্য সবাইকে শাস্তি দেবেন।