1 Thessalonians 4:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য যে ব্যক্তি এই সমস্ত কথা অগ্রাহ্য করে, সে মানুষকে অগ্রাহ্য করে তা নয়, বরং আল্লাহ্কেই অগ্রাহ্য করে, যিনি নিজের পাক-রূহ্ তোমাদেরকে দান করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, এই নির্দেশ যে অগ্রাহ্য করে, সে মানুষকে নয়, কিন্তু যিনি তোমাদের তাঁর পবিত্র আত্মা দান করেন, সেই ঈশ্বরকেই অগ্রাহ্য করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য যে ব্যক্তি অগ্রাহ্য করে, সে মনুষ্যকে অগ্রাহ্য করে তাহা নয়, বরং ঈশ্বরকেই অগ্রাহ্য করে, যিনি নিজ পবিত্র আত্মা তোমাদিগকে প্রদান করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই, য়ে এই শিক্ষা অনুসারে চলতে অস্বীকার করে সে মানুষকে নয় কিন্তু ঈশ্বরকেই অমান্য করে, য়ে ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই জন্য যে ব্যক্তি অমান্য করে, সে মানুষকে অমান্য করে তাহা নয়, বরং ঈশ্বরকেই অমান্য করে, যিনি নিজ পবিত্র আত্মা তোমাদেরকে দান করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য যে ব্যক্তি অগ্রাহ্য করে, সে মনুষ্যকে অগ্রাহ্য করে তাহা নয়, বরং ঈশ্বরকেই অগ্রাহ্য করে, যিনি নিজ পবিত্র আত্মা তোমাদিগকে প্রদান করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য এই শিক্ষা যে অগ্রাহ্য করে সে মানুষকে অগ্রাহ্য করে না, বরং যিনি তাঁর পবিত্র আত্মাকে তোমাদের দান করেছেন সেই ঈশ্বরকেই অগ্রাহ্য করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য এই শিক্ষা যে অগ্রাহ্য করে সে মানুষকে অগ্রাহ্য করে না, বরং যিনি তাঁর পাক-রূহ্কে তোমাদের দান করেছেন সেই আল্লাহ্কেই অগ্রাহ্য করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং সেই আহ্বানের অমর্যাদা যে করে সে কোন মানুষকে নয়, কিন্তু যিনি তাঁর পবিত্র আত্মা তোমাদের দান করেছেন, সেই ঈশ্বরকেই অবমাননা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই, যে এই শিক্ষা অনুসারে চলতে অস্বীকার করে সে মানুষকে নয় কিন্তু ঈশ্বরকেই অমান্য করে, যে ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য যে ব্যক্তি অমান্য করে, সে মানুষকে অমান্য করে তাহা নয়, বরং ঈশ্বরকেই অমান্য করে, যিনি নিজ পবিত্র আত্মা তোমাদেরকে দান করেন।