1 Thessalonians 4:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ভাইদের মহব্বত সম্বন্ধে তোমাদেরকে কিছু লেখার প্রয়োজন নেই, কারণ তোমরা নিজেরা পরস্পর মহব্বত করার জন্য আল্লাহ্র কাছ থেকে শিক্ষা লাভ করেছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার বিশ্বাসীদের প্রতি ভালোবাসা সম্পর্কে তোমাদের কাছে কিছু লেখার প্রয়োজন নেই। কারণ পরস্পরকে ভালোবাসতে স্বয়ং ঈশ্বরই তোমাদের শিক্ষা দিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভ্রাতৃপ্রেম সম্বন্ধে তোমাদিগকে কিছু লেখা অনাবশ্যক, কারণ তোমরা আপনারা পরস্পর প্রেম করিবার জন্য ঈশ্বরের কাছে শিক্ষা পাইয়াছ;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টেতে তোমাদের য়ে বিশ্বাসী ভাই ও বোনেরা আছে তাদের য়ে ভালবাসায় ভালবাসতে হবে, সে বিষয়ে তোমাদের কাছে লেখার দরকার নেই৷ কারণ পরস্পরকে ভালবাসার শিক্ষা তো তোমরা ঈশ্বরের কাছ থেকেই পেয়েছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ভ্রাতৃপ্রেম সম্পর্কে তোমাদেরকে কিছু লেখা প্রয়োজন নেই, কারণ তোমরা নিজেরা পরস্পর প্রেম করার জন্য ঈশ্বরের কাছে শিক্ষা পেয়েছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভ্রাতৃপ্রেম সম্বন্ধে তোমাদিগকে কিছু লেখা অনাবশ্যক, কারণ তোমরা নিজেরা পরস্পর প্রেম করিবার জন্য ঈশ্বরের কাছে শিক্ষা পাইয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়ের প্রতি ভাইয়ের ভালবাসা সম্বন্ধে তোমাদের কাছে কিছু লিখবার দরকার নেই, কারণ ঈশ্বরই তোমাদের একে অন্যকে ভালবাসতে শিখিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত সম্বন্ধে তোমাদের কাছে কিছু লিখবার দরকার নেই, কারণ আল্লাহ্ তোমাদের একে অন্যকে মহব্বত করতে শিখিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভ্রাতৃসমাজের প্রতি ভালবাসা সম্পর্কে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই, কারণ ঈশ্বরই পরস্পরকে ভালবাসতে তোমাদের শিখিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টেতে তোমাদের যে বিশ্বাসী ভাই ও বোনেরা আছে তাদের যে ভালবাসায় ভালবাসতে হবে, সে বিষয়ে তোমাদের কাছে লেখার দরকার নেই৷ কারণ পরস্পরকে ভালবাসার শিক্ষা তো তোমরা ঈশ্বরের কাছ থেকেই পেয়েছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ভাইয়ের প্রেম সম্পর্কে তোমাদেরকে কিছু লেখা প্রয়োজন নেই, কারণ তোমরা নিজেরা পরস্পর প্রেম করার জন্য ঈশ্বরের কাছে শিক্ষা পেয়েছ;