1 Thessalonians 5:18 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত বিষয়ে শুকরিয়া জানাও; কারণ মসীহ্ ঈসাতে এ-ই তোমাদের জন্য আল্লাহ্র ইচ্ছা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য এই হল ঈশ্বরের ইচ্ছা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্ব্ববিষয়ে ধন্যবাদ কর; কারণ খ্রীষ্ট যীশুতে ইহাই তোমাদের উদ্দেশে ঈশ্বরের ইচ্ছা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও; কারণ তোমরা যাঁরা খ্রীষ্টের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সব বিষয়ে ধন্যবাদ কর; কারণ খ্রীষ্ট যীশুতে এটাই তোমাদের প্রতি ঈশ্বরের ইচ্ছা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সর্ববিষয়ে ধন্যবাদ কর; কারণ খ্রীষ্ট যীশুতে ইহাই তোমাদের উদ্দেশে ঈশ্বরের ইচ্ছা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ো; কারণ খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তা-ই ঈশ্বরের ইচ্ছা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকল অবস্থায় কৃতজ্ঞ থেকো, কারণ খ্রীষ্ট যীশুর আশ্রিত তোমাদের কাছে ঈশ্বর এ-ই চান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও; কারণ তোমরা যারা খ্রীষ্টের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব বিষয়ে ধন্যবাদ কর; কারণ খ্রীষ্ট যীশুতে এটাই তোমাদের প্রতি ঈশ্বরের ইচ্ছা।