1 Thessalonians 5:2 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তোমরা নিজেরা ভাল করেই জান, রাতের বেলায় যেমন চোর আসে তেমনি প্রভুর দিন আসছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ, তোমরা ভালোভাবেই জানো, রাতের বেলা যেমন চোর আসে, সেভাবেই প্রভুর দিন উপস্থিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তোমরা আপনারা বিলক্ষণ জান, রাত্রিকালে যেমন চোর, তেমনি প্রভুর দিন আসিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা নিজেরাই ভালো করে জানো, রাতে য়েমন চোর চুপিচুপি আসে, তেমনি প্রভুর দিন হঠাত্ আসবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তোমরা নিজেরা বিলক্ষণ জানো, রাতে যেমন চোর আসে তেমনি প্রভুর দিনও আসছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তোমরা নিজেরা বিলক্ষণ জান, রাত্রিকালে যেমন চোর আইসে, তেমনি প্রভুর দিন আসিতেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা নিজেরাই ভাল করে জান যে, রাতের বেলায় যেভাবে চোর আসে প্রভুর সেই দিনটিও সেইভাবেই আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তোমরা ভাল করেই জান যে, রাত্রে যেভাবে চোর আসে প্রভুর আগমনের দিন তেমনভাবেই উপস্থিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা নিজেরাই ভালো করে জানো, রাতে যেমন চোর চুপিচুপি আসে, তেমনি প্রভুর দিন হঠাৎ আসবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমরা নিজেরা বিলক্ষণ জানো, রাতে যেমন চোর আসে তেমনি প্রভুর দিন ও আসছে।