1 Thessalonians 5:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শান্তির আল্লাহ্‌ নিজে তোমাদেরকে সর্বতোভাবে পবিত্র করুন; এবং তোমাদের সমপূর্ণ রূহ্‌, প্রাণ ও দেহ আমাদের ঈসা মসীহের আগমন কালে অনিন্দনীয়রূপে রক্ষিত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শান্তির ঈশ্বর স্বয়ং তোমাদের সর্বতোভাবে পবিত্র করে তুলুন। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনকালে তোমাদের সমগ্র আত্মা, প্রাণ ও দেহ, অনিন্দনীয়রূপে রক্ষিত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্ব্বতোভাবে পবিত্র করুন; এবং তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমন কালে অনিন্দনীয়রূপে রক্ষিত হউক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শান্তির ঈশ্বর সম্পূর্ণভাবে তোমাদের শুদ্ধ আর পবিত্র রাখুন এবং তোমাদের সম্পূর্ণ সত্ত্বা আত্মা, প্রাণ ও দেহকে প্রভু যীশু খ্রীষ্টের আগমনের দিন পর্যন্ত তিনি নিষ্ক লঙ্ক রাখুন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শান্তির ঈশ্বর নিজেই তোমাদেরকে সবরকমভাবে পবিত্র করুন; এবং তোমাদের সমস্ত আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আসার সময় অনিন্দনীয় রূপে রক্ষিত হোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বতোভাবে পবিত্র করুন; এবং তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমন কালে অনিন্দনীয়রূপে রক্ষিত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শান্তিদাতা ঈশ্বর নিজেই তোমাদের সম্পূর্ণভাবে পবিত্র করুন, আর আমাদের প্রভু যীশু খ্রীষ্ট আসবার সময়ে তোমাদের সম্পূর্ণ দেহ-আত্মা- মন নির্দোষ রাখুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শান্তিদাতা আল্লাহ্‌ নিজেই তোমাদের সম্পূর্ণভাবে পবিত্র করুন, আর আমাদের হযরত ঈসা মসীহ্‌ আসবার সময়ে তোমাদের সম্পূর্ণ দেহ-রূহ্‌-মন নির্দোষ রাখুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শান্তির আকর ঈশ্বর স্বয়ং তোমাদের সার্বিকভাবে শুচিশুদ্ধ করুন। তোমাদের দেহ, মন ও আত্মা প্রভু যীশু খ্রীষ্টের আগমনের দিন পর্যন্ত নিখুঁত ও অটুটভাবে রক্ষিত হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শান্তির ঈশ্বর সম্পূর্ণভাবে তোমাদের শুদ্ধ আর পবিত্র রাখুন এবং তোমাদের সম্পূর্ণ সত্ত্বা আত্মা, প্রাণ ও দেহকে প্রভু যীশু খ্রীষ্টের আগমনের দিন পর্যন্ত তিনি নিষ্কলঙ্ক রাখুন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শান্তির ঈশ্বর নিজেই তোমাদেরকে সব রকম ভাবে পবিত্র করুন; এবং তোমাদের সমস্ত আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আসার দিন অনিন্দনীয়রূপে রক্ষিত হোক।