1 Thessalonians 5:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকে যখন বলে, “শান্তি ও নিরাপত্তা”, তখনই তাদের কাছে আকস্মিক বিনাশ উপস্থিত হয়, যেমন গর্ভবতী স্ত্রীলোকের প্রসব-বেদনা উপস্থিত হয়ে থাকে, আর তারা কোনক্রমে তা এড়াতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা যখন “শান্তি ও নিরাপত্তার” কথা বলবে, তখন গর্ভবতী নারীর প্রসববেদনার মতো অকস্মাৎ তাদের উপর ধ্বংস নেমে আসবে; তারা কোনোক্রমেই তা এড়াতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকে যখন বলে, শান্তি ও অভয়, তখনই তাহাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব-বেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয়; আর তাহারা কোন ক্রমে এড়াইতে পারিবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকে যখন বলে, ‘আমাদের শান্তি আছে এবং আমরা নিরাপদে আছি;’ ঠিক এমন সময় তাদের ওপর হঠাত্ চরম বিনাশ নেমে আসবে৷ সন্তান প্রসবের আগে য়েমন নারীর হঠাত্ প্রসব বেদনা শুরু হয়, তেমনি হঠাত্ তাদের উপর বিনাশ এসে পড়বে; আর তারা কোনভাবেই পালিয়ে য়েতে পারবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
লোকে যখন বলে, শান্তি ও অভয়, তক্ষুনি তাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হয়ে থাকে, তেমনই আকষ্মিক বিনাশ উপস্থিত হয়; আর তারা কোনোও ভাবে এড়াতে পারবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকে যখন বলে, শান্তি ও অভয়, তখনই তাহাদের কাছে যেমন গর্ভবতীর প্রসববেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয়; আর তাহারা কোন ক্রমে এড়াইতে পারিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন লোকে বলবে, “শান্তি হয়েছে, ভয়ের কিছু নেই,” তখন গর্ভবতী স্ত্রীলোকের হঠাৎ প্রসব-বেদনা উঠবার মত করে ঐ লোকদের সর্বনাশ হবে। তারা কিছুতেই রক্ষা পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন লোকে বলবে, “শান্তি হয়েছে, ভয়ের কিছু নেই,” তখন গর্ভবতী স্ত্রীলোকের হঠাৎ প্রসব-বেদনা উঠবার মত করে ঐ লোকদের সর্বনাশ হবে। তারা কিছুতেই রক্ষা পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকে যখন বলবে, ‘শান্তিতে নিরাপদে আছি’ তখনই নারীর প্রসব-বেদনার মত অকস্মাৎ তাদের উপরে বিপর্যয় নেমে আসবে, নিষ্কৃতির কোন উপায় থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে যখন বলবে, “আমাদের শান্তি আছে এবং আমরা নিরাপদে আছি;” ঠিক এমন সময় তাদের ওপর হঠাৎ চরম বিনাশ নেমে আসবে৷ সন্তান প্রসবের আগে যেমন নারীর হঠাৎ প্রসব বেদনা শুরু হয়, তেমনি হঠাৎ তাদের উপর বিনাশ নেমে আসবে আর তারা কোনভাবেই পালিয়ে যেতে পারবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকে যখন বলে, শান্তি ও অভয়, তক্ষুনি তাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হয়ে থাকে, তেমনই আকষ্মিক বিনাশ উপস্থিত হয়; আর তারা কোনোও ভাবে এড়াতে পারবে না।