1 Thessalonians 5:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এসো, আমরা অন্য সকলের মত ঘুমিয়ে না পড়ি, বরং জেগে থাকি ও মিতাচারী হই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, অন্যদের মতো আমরা যেন নিদ্রামগ্ন না হই। আমরা যেন সচেতন থাকি ও আত্মসংযমী হই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আইস, আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই, বরং জাগিয়া থাকি ও মিতাচারী হই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই অন্য লোকদের মতো আমাদের হওয়া উচিত নয়৷ আমরা জেগে থাকব ও আত্মসংযম রক্ষা করব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব এস, আমরা অন্য সবার মত ঘুমিয়ে না পড়ি, বরং জেগে থাকি ও মিতাচারী হই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আইস, আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই, বরং জাগিয়া থাকি ও মিতাচারী হই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য অন্যদের মত যেন আমরা না ঘুমাই, বরং জেগে থাকি এবং নিজেদের দমনে রাখি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য অন্যদের মত যেন আমরা না ঘুমাই, বরং জেগে থাকি এবং নিজেদের দমনে রাখি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং আমরা যেন অন্যান্যদের মত নিদ্রিত না থাকি, বরং জাগ্রত ও সংযত থাকি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই অন্য লোকদের মতো আমাদের হওয়া উচিত নয়৷ আমরা জেগে থাকব ও আত্মসংযম রক্ষা করব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব এস, আমরা অন্য সবার মত ঘুমিয়ে না পড়ি, বরং জেগে থাকি ও আত্ম নিয়ন্ত্রিত হই।