1 Thessalonians 5:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমরা দিনের বলে এসো, মিতাচারী হই, ঈমান ও মহব্বতরূপ বুকপাটা পরি এবং নাজাতের আশারূপ শিরস্ত্রাণ মাথায় দিই;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমরা যেহেতু দিনের সন্তান, তাই এসো, আমরা আত্মসংযমী হয়ে উঠি; বিশ্বাস এবং ভালোবাসাকে বুকপাটা করি, আর পরিত্রাণের প্রত্যাশাকে করি শিরস্ত্রাণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমরা দিবসের বলিয়া আইস, মিতাচারী হই, বিশ্বাস ও প্রেমরূপ বুকপাটা পরি, এবং পরিত্রাণের আশারূপ শিরস্ত্র মস্তকে দিই;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমরা দিনের লোক তাই এস আমরা নিজেদের দমনে রাখি, আমাদের বুকটা য়েন বিশ্বাস ও প্রেমের ঢালে ঢাকা থাকে; আর মাথায় য়েন পরিত্রাণের আশারূপী শিরস্ত্রাণ থাকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমরা দিবসের বলে এস, মিতাচরী হই, বিশ্বাস ও প্রেমরূপ বুকপাটা পরি, এবং পরিত্রাণের আশারূপ শিরস্ত্র মাথায় দিই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমরা দিবসের বলিয়া আইস, মিতাচারী হই, বিশ্বাস ও প্রেমরূপ বুকপাটা পরি, এবং পরিত্রাণের আশারূপ শিরস্ত্রাণ মস্তকে দিই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা কিন্তু দিনের লোক; কাজেই বুক রক্ষার জন্য বিশ্বাস ও ভালবাসা দিয়ে বুক ঢেকে এবং মাথা রক্ষার জন্য উদ্ধারের নিশ্চয়তা মাথায় দিয়ে এস, আমরা নিজেদের দমনে রাখি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা কিন্তু দিনের লোক; কাজেই বুক রক্ষার জন্য ঈমান ও মহব্বত দিয়ে বুক ঢেকে এবং মাথা রক্ষার জন্য নাজাতের নিশ্চয়তা মাথায় দিয়ে এস, আমরা নিজেদের দমনে রাখি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমরা দিবসের স্বজন বলেই এস, আমরা সংযমী হই, বিশ্বাস ও প্রেমের বক্ষত্রাণ এবং মুক্তির প্রত্যাশার শিরস্ত্রাণ দারণ করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমরা দিনের লোক তাই এস, আমরা নিজেদের দমনে রাখি, আমাদের বুকটা যেন বিশ্বাস ও প্রেমের ঢালে ঢাকা থাকে; আর মাথায় যেন পরিত্রাণের আশারূপী শিরস্ত্রাণ থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমরা দিবসের বলে এস, আত্ম নিয়ন্ত্রিত হই, বিশ্বাস ও প্রেমরূপ বুকপাটা পরি এবং পরিত্রানের আশারূপ শিরস্ত্র মাথায় দিই;