1 Thessalonians 5:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আল্লাহ্ আমাদেরকে তাঁর গজবের জন্য নিযুক্ত করেন নি, কিন্তু আমাদের প্রভু ঈসা মসীহ্ দ্বারা নাজাত লাভের জন্য নিযুক্ত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ঈশ্বর তাঁর ক্রোধের শিকার হওয়ার জন্য নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণ লাভের জন্য আমাদের নিযুক্ত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ঈশ্বর আমাদিগকে ক্রোধের জন্য নিযুক্ত করেন নাই, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা পরিত্রাণ লাভের জন্য;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ঈশ্বর আমাদেরকে ক্রোধের জন্য নিযুক্ত করেননি, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা পরিত্রান লাভের জন্য;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ঈশ্বর আমাদিগকে ক্রোধের জন্য নিযুক্ত করেন নাই, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা পরিত্রাণ লাভের জন্য;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাস্তি পাবার জন্য নয় বরং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে উদ্ধার পাবার জন্যই ঈশ্বর আমাদের ঠিক করে রেখেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাস্তি পাবার জন্য নয় বরং আমাদের হযরত ঈসা মসীহের মধ্য দিয়ে নাজাত পাবার জন্যই আল্লাহ্ আমাদের ঠিক করে রেখেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ক্রোধের দণ্ডের জন্য নয় বরং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পুণ্যে পরিত্রাণ অর্জনের জন্যই ঈশ্বর আমাদের নির্ধারিত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ ঈশ্বর আমাদের তাঁর ক্রোধের পাত্ররূপে মনোনীত করেন নি, প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণ করার জন্যই আমাদের মনোনীত করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বর আমাদেরকে ক্রোধের জন্য নিযুক্ত করেননি, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা পরিত্রান লাভের জন্য;