1 Timothy 1:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেনাকারী, পুঙ্গামী, গোলাম ব্যবসায়ী, মিথ্যাবাদী, মিথ্যা শপথকারী, তাদের জন্য শরীয়ত দেওয়া হয়েছ; আর যা কিছু নিরাময় শিক্ষার বিপরীত, তার জন্যও শরীয়ত দেওয়া হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যভিচারী, সমকামী ব্যক্তি ও ক্রীতদাস-ব্যবসায়ী এবং মিথ্যাবাদী ও মিথ্যাশপথকারী, তাদের জন্য এবং যা কিছু সঠিক শিক্ষার বিরোধী, তারই জন্য বিধানের সৃষ্টি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পুঙ্গামী, মনুষ্যচোর, মিথ্যাবাদী, মিথ্যাশপথকারী, তাহাদের জন্য, এবং আর যাহা কিছু নিরাময় শিক্ষার বিপরীত, তাহার জন্য ব্যবস্থা স্থাপিত হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা য়ৌন পাপে পাপী, সমকামী, যাঁরা দাস বিক্রির ব্যবসা করে, যাঁরা মিথ্যা বলে, যাঁরা মিথ্যা শপথ করে, দোষারোপ করে ও যাঁরা কোন না কোনভাবে ঈশ্বরের সত্য শিক্ষার বিরোধিতা করে, বিধি-ব্যবস্থা তাদের জন্য দেওয়া হয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ব্যভিচারী, সমকামী, যারা দাস ব্যবসার জন্য মানুষ চুরি করে, মিথ্যাবাদী, যারা মিথ্যা শপথ করে, তাদের জন্য এবং আর যা কিছু সত্য শিক্ষার বিপরীতে, তার জন্যই ব্যবস্থার স্থাপন করা হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নরহন্তা, ব্যভিচারী, পুঙ্গামী, মনুষ্যচোর, মিথ্যাবাদী, মিথ্যাশপথকারী, তাহাদের জন্য, এবং আর যাহা কিছু নিরাময় শিক্ষার বিপরীত, তাহার জন্য ব্যবস্থা স্থাপিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা ব্যভিচার করে, যারা সমকামী, যারা দাস-ব্যবসা করে, যারা মিথ্যা কথা বলে ও মিথ্যা সাক্ষ্য দেয়, আর যারা সত্য শিক্ষার বিরুদ্ধে অন্য কোন কাজ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা জেনা করে, যারা সমকামী, যারা গোলাম-ব্যবসা করে, যারা মিথ্যা কথা বলে ও মিথ্যা সাক্ষ্য দেয়, আর যারা সত্য শিক্ষার বিরুদ্ধে অন্য কোন কাজ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্নীতিপরায়ণ, সমকামী, মানুষ অপহরণকারী, মিথ্যাবাদী, মিথ্যাসাক্ষী, এক কথায় যারা অসৎ এবং নীতিবিরুদ্ধ কাজ করে, তাদের ক্ষেত্রেই বিধান প্রযোজ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা যৌন পাপে পাপী, সমকামী, যারা দাস বিক্রির ব্যবসা করে, যারা মিথ্যা বলে, যারা মিথ্যা শপথ করে, দোষারোপ করে ও যারা কোন না কোনভাবে ঈশ্বরের সত্য শিক্ষার বিরোধিতা করে, বিধি-ব্যবস্থা তাদের জন্য দেওয়া হয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ব্যভিচারী, সমকামী, যারা দাস ব্যবসার জন্য মানুষ চুরি করে, মিথ্যাবাদী, যারা মিথ্যা শপথ করে, তাদের জন্য এবং আর যা কিছু সত্য শিক্ষার বিপরীতে, তার জন্যই ব্যবস্থার স্থাপন করা হয়েছে।