1 Timothy 1:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই শিক্ষা পরম ধন্য আল্লাহ্‌র সেই গৌরবের ইঞ্জিল অনুসারে, যা আমার হাতে ন্যস্ত করা হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরমধন্য ঈশ্বরের গৌরবময় সুসমাচারের সঙ্গে সংগতিপূর্ণ সেই বিষয়টি প্রচার করার দায়িত্ব তিনি আমার উপরে দিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা পরম ধন্য ঈশ্বরের সেই গৌরবের সুসমাচারের অনুযায়ী, যে সুসমাচার আমার নিকটে গচ্ছিত হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই শিক্ষা পরম ধন্য ঈশ্বরের মহিমাময় সুসমাচারের অংশ যা তিনি আমায় বলতে দিয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই শিক্ষা পরম ধন্য ঈশ্বরের সেই গৌরবের সুসমাচার অনুযায়ী, যে সুসমাচারের ভার আমাকে দেওয়া হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা পরম ধন্য ঈশ্বরের সেই গৌরবের সুসমাচার অনুযায়ী, যে সুসমাচার আমার নিকটে গচ্ছিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গৌরবময় ঈশ্বরের মহান সুখবর অনুসারে যে শিক্ষা, সেই শিক্ষাই হল সত্য শিক্ষা। এই সুখবর প্রচারের ভার তিনি আমার উপরে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গৌরবময় আল্লাহ্‌র মহান সুসংবাদ অনুসারে যে শিক্ষা, সেই শিক্ষাই হল সত্য শিক্ষা। এই সুসংবাদ তবলিগের ভার তিনি আমার উপরে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরম ধন্য ঈশ্বরের সেই মহিমাদীপ্ত সুসমাচারে এ কথার সমর্থন আছে, যা প্রচার করার দায়িত্ব আমি পেয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই শিক্ষা পরম ধন্য ঈশ্বরের মহিমাময় সুসমাচারের অংশ যা তিনি আমায় বলতে দিয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই শিক্ষা পরম ধন্য ঈশ্বরের সেই মহিমার সুসমাচার অনুযায়ী, যে সুসমাচারের ভার আমাকে দেওয়া হয়েছে।