1 Timothy 1:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও আগে আমি ধর্মনিন্দুক, নির্যাতনকারী, অপমানকারী ছিলাম, কেননা না বুঝে অবিশ্বাসের বশে আমি সেসব কাজ করতাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও আমি এক সময় ঈশ্বরনিন্দুক, নির্যাতনকারী এবং নৃশংস ছিলাম, কিন্তু তিনি আমার প্রতি করুণা প্রদর্শন করেছেন, কারণ অজ্ঞতা ও অবিশ্বাসের বশেই আমি সেসব করেছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদিও পূর্ব্বে আমি ধর্ম্মনিন্দক, তাড়নাকারী ও অপমানকারী ছিলাম; কিন্তু দয়া পাইয়াছি, কেননা না বুঝিয়া অবিশ্বাসের বশে সেই সকল কর্ম্ম করিতাম;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অতীতে আমি খ্রীষ্টের নামে নিন্দা করতাম, তাঁকে নির্য়াতন করতাম ও তাঁর প্রতি খারাপ ব্যবহার করতাম৷ কিন্তু ঈশ্বর আমার প্রতি দয়া করলেন, কারণ অবিশ্বাসী অবস্থায় আমি ঐসব কাজ করেছিলাম এবং কি করছিলাম তা জানতাম না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদিও আগে আমি খ্রীষ্টের নিন্দা করতাম, অত্যাচার ও অপমান করতাম; কিন্তু দয়া পেয়েছি, কারণ আমি না বুঝেই অবিশ্বাসের বশে সেই সমস্ত কাজ করতাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদিও পূর্বে আমি ধর্মনিন্দুক, তাড়নাকারী ও অপমানকারী ছিলাম; কিন্তু দয়া পাইয়াছি, কেননা না বুঝিয়া অবিশ্বাসের বশে সেই সকল কর্ম করিতাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও আমি আগে খ্রীষ্টের নিন্দা করতাম আর অত্যাচারী ও বদ্‌রাগী ছিলাম তবুও আমাকেই তিনি এই কাজে নিযুক্ত করেছেন। আমাকে তিনি দয়া করেছেন, কারণ আমার অবিশ্বাসের জন্য আমি না জেনেই সেই সব করতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও আমি আগে মসীহের নিন্দা করতাম আর জুলুমবাজ ও বদরাগী ছিলাম তবুও আমাকেই তিনি এই কাজে নিযুক্ত করেছেন। আমাকে তিনি দয়া করেছেন, কারণ আমি ঈমান আনি নি বলে আমি না জেনেই সেই সব করতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতীতে আমি তাঁর কুৎসা করেছি, তাঁকে নির্যাতন করেছি, লাঞ্ছিত করেছি, তা সত্ত্বেও তিনি আমাকে করুণা করলেন, কারণ তখনও পর্যন্ত আমার মনে বিশ্বাস জন্মায়নি, সুতরাং এসব আমি না জেনে অবিশ্বাসের বশে করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে আমি খ্রীষ্টের নামে নিন্দা করতাম, তাঁকে নির্যাতন করতাম ও তাঁর প্রতি খারাপ ব্যবহার করতাম৷ কিন্তু ঈশ্বর আমার প্রতি দয়া করলেন, কারণ অবিশ্বাসী অবস্থায় আমি ঐসব কাজ করেছিলাম এবং কি করছিলাম তা জানতাম না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও আগে আমি ঈশ্বরনিন্দা করতাম, অত্যাচার ও অপমান করতাম; কিন্তু দয়া পেয়েছি, কারণ আমি না বুঝেই অবিশ্বাসের বশে সেই সমস্ত কাজ করতাম;