1 Timothy 1:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি এখন করুণা পেয়েছি, আর আমাদের প্রভুর রহমত লাভ করেছি এবং এর সঙ্গে মসীহ্ ঈসাতে ঈমান ও মহব্বত অতি প্রচুররূপে উপ্চে পড়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের প্রভুর অনুগ্রহ, খ্রীষ্ট যীশুতে স্থিত বিশ্বাস ও প্রেম আমার উপরে প্রচুর পরিমাণে বর্ষিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমাদের প্রভুর অনুগ্রহ, খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস ও প্রেম সহকারে, অতি প্রচুররূপে উপচিয়া পড়িয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমাদের প্রভুর অনুগ্রহ পরিপূর্ণরূপে আমাকে দেওয়া হল৷ সেই অনুগ্রহের সঙ্গে এল খ্রীষ্ট যীশুতে বিশ্বাস ও ভালবাসা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমাদের প্রভুর অনুগ্রহ, খ্রীষ্ট যীশুতে বিশ্বাস ও প্রেমের সঙ্গে, অনেক বেশি উপচিয়ে পড়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমাদের প্রভুর অনুগ্রহ, খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস ও প্রেম সহকারে, অতি প্রচুররূপে উপচিয়া পড়িয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের প্রভু আমাকে অশেষ দয়া করেছেন এবং খ্রীষ্ট যীশুর সংগে যুক্ত হবার ফলে যে বিশ্বাস ও ভালবাসা আসে তা দান করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের প্রভু আমাকে অশেষ দয়া করেছেন এবং মসীহ্ ঈসার সংগে যুক্ত হবার ফলে যে বিশ্বাস ও মহব্বত আসে তা দান করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর কৃপা আমি অজস্রভাবে লাভ করেছি। তিনি আমাকে খ্রীষ্ট যীশুতে নিহিত বিস্বাস এবং ভালবাসার শরিক করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমাদের প্রভুর অনুগ্রহ পরিপূর্ণরূপে আমাকে দেওয়া হল৷ সেই অনুগ্রহের সঙ্গে এল খ্রীষ্ট যীশুতে বিশ্বাস ও ভালবাসা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমাদের প্রভুর অনুগ্রহ, খ্রীষ্ট যীশুতে বিশ্বাস ও প্রেমের সঙ্গে, অনেক বেশি উপচিয়ে পড়েছে।