1 Timothy 1:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা বিশ্বাসযোগ্য ও সর্বতোভাবে গ্রহণযোগ্য যে, মসীহ্‌ ঈসা গুনাহ্‌গারদের নাজাত করার জন্য দুনিয়াতে এসেছেন; তাদের মধ্যে আমি অগ্রগণ্য;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই উক্তি বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণরূপে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের উদ্ধার করার জন্য পৃথিবীতে এসেছেন এবং তাদের মধ্যে আমিই নিকৃষ্টতম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কথা বিশ্বসনীয় ও সর্ব্বতোভাবে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন; তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন আমি যা বলছি তা সত্য, তা সম্পূর্ণভাবে তোমাদের গ্রহণ করা উচিত৷ খ্রীষ্ট যীশু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন৷ তাদের মধ্যে আমিই তো সবচেয়ে বড় পাপী৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কথা বিশ্বাসযোগ্য ও সম্পূর্ণভাবে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন; তাদের মধ্যে আমি সবথেকে বড় পাপী;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথা বিশ্বসনীয় ও সর্বতোভাবে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন; তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণ ভাবে গ্রহণেরও যোগ্য যে, পাপ থেকে পাপীদের উদ্ধার করবার জন্যই খ্রীষ্ট যীশু জগতে এসেছিলেন। সেই পাপীদের মধ্যে আমিই প্রধান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণ ভাবে গ্রহণেরও যোগ্য যে, গুনাহ্‌গারদের নাজাত করবার জন্যই মসীহ্‌ ঈসা দুনিয়াতে এসেছিলেন। সেই গুনাহ্‌গারদের মধ্যে আমিই প্রধান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিঃসন্দেহে একথা সত্য এবং সম্পূর্ণ বিশ্বাসযোগ্য যে প্রভু যীশু খ্রীষ্ট জগতে পাপীদের উদ্ধার করতে এসেছিলেন এবং তাদের মধ্যে আমি সর্বপ্রথম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি যা বলছি তা সত্য, তা সম্পূর্ণভাবে তোমাদের গ্রহণ করা উচিত৷ খ্রীষ্ট যীশু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন৷ তাদের মধ্যে আমিই তো সবচেয়ে বড় পাপী৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথা বিশ্বস্ত ও সম্পূর্ণভাবে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন; তাদের মধ্যে আমি সবথেকে বড় পাপী;