1 Timothy 1:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এজন্য করুণা পেয়েছি, যেন অগ্রগণ্য যে আমি, আমার মধ্য দিয়েই ঈসা মসীহ্‌ তাঁর সীমাহীন ধৈর্য দেখাতে পারেন, যাতে যারা অনন্ত জীবনের জন্য তাঁর উপর ঈমান আনবে আমি তাদের আদর্শ হতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শুধু এই কারণেই ঈশ্বর আমার প্রতি করুণা প্রদর্শন করলেন যে, আমার মতো জঘন্যতম পাপীর মধ্য দিয়ে খ্রীষ্ট যীশু যেন তাঁর অসীম সহিষ্ণুতা প্রদর্শন করতে পারেন, যেন তাঁর উপর বিশ্বাস করে যারা অনন্ত জীবনের অধিকারী হবে, তাদের কাছে তিনি আমাদের উদাহরণস্বরূপ উপস্থাপন করতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু এই জন্য দয়া পাইয়াছি, যেন যীশু খ্রীষ্ট এই অগ্রগণ্য আমাতে সম্পূর্ণ দীর্ঘসহিষ্ণুতা প্রদর্শন করেন, যাহাতে আমি তাহাদের আদর্শ হইতে পারি, যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাঁহাতে বিশ্বাস করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু এই কারণেই আমার প্রতি দয়া করা হয়েছে৷ পাপীদের মধ্যে আমি অগ্রগন্য হলেও খ্রীষ্ট যীশু আমার প্রতি তাঁর পূর্ণ ধৈর্য্য দেখালেন৷ যাঁরা পরে তাঁর ওপর বিশ্বাস করবে ও অনন্ত জীবন পাবে তাদের সামনে আমাকে এক দৃষ্টান্তস্বরূপ রাখলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমি এইজন্য দয়া পেয়েছি, যেন যীশু খ্রীষ্ট আমার মত জঘন্য পাপীর জীবনে তাঁর দয়াকে অসীম ধৈর্য্যকে প্রকাশ করেন, যেন আমি তাদের আদর্শ হতে পারি, যারা অনন্ত জীবনের জন্য তাঁকে বিশ্বাস করবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু এই জন্য দয়া পাইয়াছি, যেন যীশু খ্রীষ্ট এই অগ্রগণ্য আমাতে সম্পূর্ণ দীর্ঘসহিষ্ণুতা প্রদর্শন করেন, যাহাতে আমি তাহাদের আদর্শ হইতে পারি, যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাঁহাতে বিশ্বাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সেইজন্যই ঈশ্বর আমাকে করুণা করেছেন, যেন প্রধান পাপী যে আমি, আমার মধ্য দিয়েই খ্রীষ্ট যীশু তাঁর অসীম ধৈর্য দেখাতে পারেন। তাঁর উপর বিশ্বাসের ফলে যারা অনন্ত জীবন পাবে তারা যেন আমাকে দেখে শিখতে পারে সেইজন্যই তিনি আমার প্রতি এই রকম করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সেইজন্যই আল্লাহ্‌ আমাকে মমতা করেছেন, যেন প্রধান গুনাহ্‌গার যে আমি, আমার মধ্য দিয়েই মসীহ্‌ ঈসা তাঁর অসীম ধৈর্য দেখাতে পারেন। তাঁর উপর ঈমানের ফলে যারা অনন্ত জীবন পাবে তারা যেন আমাকে দেখে শিখতে পারে সেইজন্যই তিনি আমার প্রতি এই রকম করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি কৃপালাভ করেছি এইজন্য যাতে বিশেষ করে আমার মধ্যে দিয়ে খ্রীষ্ট যীশু তাঁর চরম সহিষ্ণুতা প্রদর্শন করতে পারেন। এইভাবে ভবিষ্যতে যারা খ্রীষ্টকে গ্রহণ করে শাশ্বত জীবন লাভ করবে তাদের সামনে উদাহরণস্বরূপ আমাকে তুলে ধরেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এই কারণেই আমার প্রতি দয়া করা হয়েছে৷ পাপীদের মধ্যে আমি অগ্রগন্য হলেও খ্রীষ্ট যীশু আমার প্রতি তাঁর পূর্ণ ধৈর্য্য দেখালেন৷ যারা পরে তাঁর ওপর বিশ্বাস করবে ও অনন্ত জীবন পাবে তাদের সামনে আমাকে এক দৃষ্টান্তস্বরূপ রাখলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি এই জন্য দয়া পেয়েছি, যেন যীশু খ্রীষ্ট আমার মত জঘন্য পাপীর জীবনে তাঁর দয়াকে অসীম ধৈর্য্যকে প্রকাশ করেন, যেন আমি তাদের আদর্শ হতে পারি, যারা অনন্ত জীবনের জন্য তাঁকে বিশ্বাস করবে।