1 Timothy 1:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার সন্তান তীমথি, তোমার বিষয়ে অতীতের সকল ভবিষ্যদ্বাণী অনুসারে আমি তোমাকে এই হুকুম দিলাম, যেন তুমি সেই সকল অনুসরণ করার মধ্য দিয়ে উত্তমভাবে যুদ্ধ করতে পার,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বৎস তিমথি, এক সময় তোমার বিষয়ে যেসব ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, তার সঙ্গে সংগতি রেখে আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি, সেসব পালনের মধ্য দিয়ে তুমি যেন যথোচিত সংগ্রাম করতে পারো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বৎস তীমথিয়, তোমার বিষয়ে পূর্ব্বকার সকল ভাববাণী অনুসারে আমি তোমার নিকটে এই আদেশ সমর্পণ করিলাম, যেন তুমি সেই সকলের গুণে উত্তম যুদ্ধ করিতে পার,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তীমথিয়, তুমি আমার পুত্রের মত৷ আমি তোমাকে একটি আদেশ দিচ্ছি৷ অতীতে তোমার সম্পর্কে য়ে ভাববাণী ছিল তার সঙ্গে মিল রেখে এই আদেশ দিচ্ছি৷ এসব কথা আমি তোমাকে জানাচ্ছি য়েন তুমি সেই ভাববাণী অনুসারে চলতে পার ও বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করতে পার৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমার সন্তান তীমথি, তোমার বিষয়ে পূর্বের সমস্ত ভাববাণী অনুসারে, আমি তোমাকে এই আদেশ দিচ্ছি, যেন তুমি তার গুনে উত্তম যুদ্ধ করতে পার,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বৎস তীমথিয়, তোমার বিষয়ে পূর্বকার সকল ভাববাণী অনুসারে আমি তোমার নিকটে এই আদেশ সমর্পণ করিলাম, যেন তুমি সেই সকলের গুণে উত্তম যুদ্ধ করিতে পার,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্নেহের সন্তান তীমথিয়, তোমার সম্বন্ধে অন্যেরা নবী হিসাবে যে কথা বলেছিলেন সেই কথা অনুসারে আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি। সেই কথা মনে রেখে তুমি খ্রীষ্টের পক্ষে প্রাণপণে যুদ্ধ করে যাও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্নেহের সন্তান তীমথিয়, তোমার সম্বন্ধে অন্যেরা নবী হিসাবে যে কথা বলেছিলেন সেই কথা অনুসারে আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি। সেই কথা মনে রেখে তুমি মসীহের পক্ষে প্রাণপণে যুদ্ধ করে যাও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৎস তিমথি, অতীতে তোমার বিষয় সকল দিব্যবাণী স্মরণ করে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যাতে ধর্মবিশ্বাস এবং নিষ্কলুষ বিবেকের অস্ত্রে সজ্জিত হয়ে তুমি প্রাণপণে সংগ্রাম কর। অনেকে বিবেক বিসর্জন দিয়ে বিশ্বাসের তরী ডুবিয়ে দিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তীমথিয়, তুমি আমার পুত্রের মত৷ আমি তোমাকে একটি আদেশ দিচ্ছি৷ অতীতে তোমার সম্পর্কে যে ভাববাণী ছিল তার সঙ্গে মিল রেখে এই আদেশ দিচ্ছি৷ এসব কথা আমি তোমাকে জানাচ্ছি যেন তুমি সেই ভাববাণী অনুসারে চলতে পার ও বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করতে পার৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার সন্তান তীমথি, তোমার বিষয়ে পূর্বের সমস্ত ভাববাণী অনুসারে, আমি তোমাকে এই আদেশ দিচ্ছি, যেন তুমি তার গুনে উত্তম যুদ্ধ করতে পার,