1 Timothy 1:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈমান সম্বন্ধে আমার প্রকৃত সন্তান তীমথির সমীপে। পিতা আল্লাহ্‌ ও আমাদের প্রভু মসীহ্‌ ঈসার কাছ থেকে রহমত, করুণা ও শান্তি বর্ষিত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিশ্বাসে আমার প্রকৃত সন্তান তিমথির প্রতি এই পত্র লিখছি। পিতা ঈশ্বর এবং আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুর অনুগ্রহ, করুণা এবং শান্তি বর্ষিত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—বিশ্বাস সম্বন্ধে আমার যথার্থ বৎস তীমথিয়ের সমীপে। পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু হইতে অনুগ্রহ, দয়া ও শান্তি বর্ত্তুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তীমথিয়ের কাছে এই চিঠি লিখছি; তুমি আমার প্রকৃত পুত্রের মতো কারণ তুমি বিশ্বাসী৷ পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু তোমার প্রতি অনুগ্রহ, দয়া ও শান্তি প্রদান করুন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বিশ্বাস সম্বন্ধে আমার প্রকৃত পুত্র তীমথিয়র প্রতি। পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু, অনুগ্রহ, দয়া ও শান্তি তোমায় দান করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু হইতে অনুগ্রহ, দয়া ও শান্তি বর্তুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিশ্বাসী হিসাবে আমার সত্যিকারের সন্তান তীমথিয়ের কাছে আমি এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু তোমাকে দয়া, করুণা ও শান্তি দান করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈমানদার হিসাবে আমার সত্যিকারের সন্তান তীমথিয়ের কাছে আমি এই চিঠি লিখছি। আমাদের পিতা আল্লাহ ও আমাদের হযরত ঈসা মসীহ্‌ তোমাকে রহমত, মমতা ও শান্তি দান করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৎস তিমথি, খ্রীষ্টের প্রতি বিশ্বাসের সূত্রে তুমি প্রকৃতই আমার সন্তান, তোমাকে আমি এই চিঠি লিখছি। ঈশ্বর পিতা এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্ট তোমাকে দান করুন অনুগ্রহ, করুণা ও শান্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তীমথিয়ের কাছে এই চিঠি লিখছি; তুমি আমার প্রকৃত পুত্রের মতো কারণ তুমি বিশ্বাসী৷ পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু তোমার প্রতি অনুগ্রহ, দয়া ও শান্তি প্রদান করুন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিশ্বাস সম্বন্ধে আমার প্রকৃত পুত্র তীমথিয়র প্রতি পত্র। পিতা ঈশ্বরও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু, অনুগ্রহ, দয়া ও শান্তি তোমায় দান করুন।